মার্চ, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মুক্তিপণ চেয়ে জলদস্যুরা এখনো যোগাযোগ করেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত মহাসাগর থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ এবং এর নাবিকদের মুক্তি দিতে কেউ এখনো মুক্তিপণ চেয়ে যোগাযোগ করেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এ তথ্য জানিয়েছেন। জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার লক্ষ্যে কৌশল নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হয়। জাহাজের অবস্থান সম্পর্কে সচিব খুরশেদ আলম বলেন, আমাদের কাছেবিস্তারিত পড়ুন
গাজীপুরে সিলিন্ডারের আগুনে দগ্ধ কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বর্তমানে তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দগ্ধদের শরীরের অবস্থা খুব খারাপ। সামন্ত লাল সেন বলেন, ৬ জন ইতোমধ্যে বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পোড়ারোগী যতক্ষণ না সুস্থ হয়ে বাসায়বিস্তারিত পড়ুন
বিএনপি করি, বিএনপি করেই যাব
নির্বাচনের আগে মেজর হাফিজকে যে প্রস্তাব দিয়েছিলো আ.লীগ

বিএনপির রাজনীতিতে অনেক দিন ধরেই আলোচিত দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন। দ্বাদশ নির্বাচনের আগমুহূর্তে তিনি ছিলেন বেশ আলোচিত। সম্প্রতি ২১ মাসের সাজা মাথায় নিয়ে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। তার পর ৫ মার্চ আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে জামিনও পান মেজর হাফিজ। দেশের রাজনীতিতে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। এ সময় মামলার প্রসঙ্গবিস্তারিত পড়ুন
ড. ইউনূস ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিলেন মার্কিন সিনেটের হুইপ

নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারের নামে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের দ্বিতীয় সর্বোচ্চ নেতা (মেজরিটি হুইপ) ডিক ডারবিন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় ডারবান বলেন, ড. ইউনূসের ওপর প্রতিহিংসার রাজনীতি বন্ধে সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৩টা ২৯ মিনিটে সামাজিক মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর এই ডেমোক্রেট নেতা এমনবিস্তারিত পড়ুন
বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি: বাইডেনের বিশেষ সহকারী

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও নিজেদের অবস্থান জানান দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলে (এনএসসি) সংযুক্ত প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ সহকারী এবং গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক সিনিয়র পরিচালক ক্যালি রাজ্জুক দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় তৃতীয় গণতন্ত্র সম্মেলনের প্রাক-পর্যালোচনা উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে বাইডেন প্রশাসনের পক্ষে এমন অবস্থান ব্যক্ত করেন। বুধবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এই বিশেষ ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন এনএসসির উপসহকারী ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা নীতিবিষয়ক সমন্বয়ক মাহের বিটার।বিস্তারিত পড়ুন
এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

ইসলামী ধারার বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের ব্যাংক পদ্মা। বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকে একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে বাংলাদেশ ব্যাংকে। নাম প্রকাশ না করার শর্তে এক্সিম ব্যাংকের এক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত বেসরকারি পদ্মা ব্যাংককে আমাদেরবিস্তারিত পড়ুন
মুশতাক-তিশা ইস্যুতে আদালত
সোশ্যাল মিডিয়ায় যেন না দেখানো হয় আপনারা সফল কাপল

ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা (১৮) বিয়ে করেছেন ৬০ বছরের খন্দকার মুশতাক আহমেদকে। ভালোবাসার সপ্তাহে অসম বয়সি দুজনের লাভস্টোরি এখন হট টপিক। মুশতাকের বয়স তিশার বাবার থেকেও ৮ বছর বেশি। কিন্তু এতে কোনো সমস্যা নেই তাদের। তাদের গল্প হার মানাচ্ছে সিনেমা বা উপন্যাসের কাহিনিকেও। ১৮ বছরের তিশা জানান, ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন ৬০ বছরের মুশতাক আহমেদকে। স্বামীকে নিয়ে খুব সুখেই আছেন বলেবিস্তারিত পড়ুন
বর্তমান আ.লীগ মাওলানা ভাসানী-বঙ্গবন্ধুর নয়, লুটপাটকারীদের: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। পরাজিত হয়েছি। আমি একজন পরাজিত সৈনিক; যার কাছে আমি পরাজিত হয়েছি এখনো তার নাক টিপলে দুধ বের হবে। নির্বাচন প্রসঙ্গ টেনে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, আমার ধারণা ছিল, নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে। এত অনুরোধ করলাম তারপরও আমার দলের অর্ধেক লোক ভোট দিতে যাননি। কাদের সিদ্দিকী বলেন, আমি শেখ হাসিনা সরকারের পতনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১২০ টাকায় ৪৯ জনের পুলিশে চাকরি

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োেগ জানুয়ারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পুলিশ সুপার। ‘সেবার ব্রতে চাকরি’-এই শ্লোগানে সাতক্ষীরা জেলায় নিয়োগ সংক্রান্ত বিদ্যমান বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োেগ জানুয়ারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দিনগত রাত ১ টায় নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীবিস্তারিত পড়ুন
কেশবপুরের পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর পিতার মৃত্যু শোক

এস আর সাঈদ, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ও সিটি কম্পিউটারের স্বত্তাধিকারী রবিউল ইসলামের পিতা আব্বাস আলী গাইন (৭০) বুধবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি নতুন মূলগ্রামে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পূত্র-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখেগেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় দোরমুটিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এমবিস্তারিত পড়ুন

