বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. ইউনূস ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিলেন মার্কিন সিনেটের হুইপ

নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারের নামে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের দ্বিতীয় সর্বোচ্চ নেতা (মেজরিটি হুইপ) ডিক ডারবিন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় ডারবান বলেন, ড. ইউনূসের ওপর প্রতিহিংসার রাজনীতি বন্ধে সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৩টা ২৯ মিনিটে সামাজিক মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর এই ডেমোক্রেট নেতা এমন মন্তব্য করেন।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকের পর সিনেটর ডারবিন বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সুদীর্ঘ সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে সহায়তা করেছে, আশ্রয় দিয়েছে আমি এর প্রশংসা করি। কিন্তু, মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনেকটা (সরকার) ব্যক্তিপর্যায়ের প্রতিহিংসা বন্ধে ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, রাষ্ট্রদূত ইমরানের সঙ্গে বৈঠকের সময় আমি অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।

সিনেটের দ্বিতীয় শীর্ষ নেতা ডিক ডারবিন আরও বলেন, গত এক দশকের বেশি সময় ড. ইউনূসকে শতাধিক অপ্রমাণিত মামলার মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে হয়রানির নিন্দা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শতাধিক নোবেল বিজয়ী।

২০১৩ সালে মার্কিন কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডাল পুরস্কার দেয়ার বিষয়ে ডিক ডারবিন প্রধান ভূমিকা রেখেছিলেন। বৈশ্বিক দারিদ্র দূর করতে ড. ইউনূসের অগ্রবর্তী ভূমিকার স্বীকৃতি হিসেবে দেয়া হয় এই পুরস্কার।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর