মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা সব যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন।’

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও একই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন। হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য আরোহীদের সবাই শহীদ হয়েছেন।

এর আগে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না।

বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা আজ সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো যাত্রীর বেঁচে থাকার চিহ্ন নেই।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। এটির মডেল বেল-২১২।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা