বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মার্চে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে: প্রতিমন্ত্রী

মার্চে বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিভ্রাট হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। তবে প্রতিমন্ত্রীর আশা এতে বড় সমস্যা হবে না। বুধবার বিদ্যুৎ ভবনে রমজান, সেচ মৌসুম ও গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহ সংক্রান্ত সভা শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার দেওয়া আদেশেবিস্তারিত পড়ুন

শার্শার বাগাআঁচড়ায় ১৪ দিন ধরে বন্ধ থাকা ৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আবার চালু

শার্শা (যশোর) প্রতিনিধি: গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১০ টার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসয়ম প্রত্যেক হসপিটালে নিজস্ব ৩টি এমবিবিএস ডাক্তার, ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত নার্স,ও দক্ষ প্যাথলজি টেকনোশিয়ান সহ ময়লা আবর্জনা ফেলার তিনটি নির্দিষ্ট কালারের বিন না থাকার কারণে বাগাআঁচড়া নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিলেন সভাপতি!

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৫ মার্চ) বিদ্যালয়টির সভাপতি মোশাররফ হোসেন বহিরাগত লোকজন নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কমচারীসহ এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। প্রধান শিক্ষকের কক্ষে এভাবে তালা দেওয়া যায় কিনা তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। এই ঘটনায ভুক্তভোগী প্রধান শিক্ষক বি এস এমবিস্তারিত পড়ুন

নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের উদ্বোধন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার মেহেদী হাসান। মঙ্গলবার (১২ মার্চ) নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের দ্বিতীয় তলার কাজের শুভ উদ্বোধন করেন তিনি। পুলিশ সুপার প্রথমে জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও মসজিদের সভাপতির সাথে প্রাথমিক নির্মাণ কাজে অংশগ্রহণের মাধ্যমে দোতলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। পরে পুলিশ লাইনস্ জামে মসজিদের পেশ ইমাম কর্তৃক পরিচালিত মোনাজাতে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১২ মার্চ) পুলিশবিস্তারিত পড়ুন

আলেম-এতিমদের নিয়ে বিএনপির ইফতার

জালেমের জুলুম টিকে থাকতে পারে না, নমরুদ-ফেরাউনও পারেনি: মির্জা আব্বাস

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন এতিম-আলেম-ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ এতিম, আলেম ও ওলামা মাশায়েখদের সঙ্গে নিয়ে ইফতার করেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ইফতারপূর্ব ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় জিয়া পরিবারসহ সবার জন্য বিশেষ দোয়া করা হয়।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের ইউপি সদস্য আফছারের বিরুদ্ধে গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আফছার উদ্দীনের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। সরেজমিন জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকালে বিদ্যালয় সংলগ্ন দু’টি বড় গাছ কেটে ফেলার প্রয়োজন দেখা দেয়। ওই গাছ দু’টির মালিকানা দাবি করে স্কুল কতৃপক্ষ।বিস্তারিত পড়ুন

তালায় কপোতাক্ষ নদ থেকে মানসিক রোগীর লাশ উদ্ধার

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরায় তালায় কপোতাক্ষ নদ থেকে (মানসিক রোগী) লুৎফর রহমান লুথু (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে উপজেলা খেশরা ছোটচর ঘেরের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদ থেকে লাশ উদ্ধার করে স্বজনরা। মৃত লুৎফর রহমান লুথু খেশরা গ্রামের মৃত আয়জদ্দিন ছেলে। স্থানীয় শেখ কামাল জানান, ছোট বেলা থেকে লুথু মানসিক রোগী ছিলেন। দুইদিন আগে গোলস করতে গিয়ে নদে পড়ে যায়। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে অনেক খোঁজাখুঁজিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক সন্তানের জননীর আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (৩৮) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামের কলেজ মোড় এলাকায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খাদিজা খাতুন ওই গ্রামের আতের আলীর কন্যা। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, ৩/৪ মাস আগে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া লাগোয়া গ্রাম শার্শার কায়বার বাসিন্দা টিসিবি ডিলার আজহারুল ইসলামের সাথে খাদিজা খাতুনের দ্বিতীয় বিবাহ হয়। সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেলো সড়ক ও জনপদ বিভাগের এক ব্যক্তির

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেলো সড়ক ও জনপদ বিভাগের মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তির। মঙ্গলবার (১২ মার্চ) সকালে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কের ওয়ারিয়া নামক স্থানে যাত্রীবাহী মহেন্দ্র ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। নিহত মোস্তাফিজুর রহমান (৬০) কলারোয়া পৌরসদরের ২নং ওয়ার্ড তুলশীডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি ছিলেন বলে জানা গেছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কলারোয়ার থেকে মহেন্দ্রযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

শেরপুরের সাংবাদিককে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান। সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক শেখ ফরিদ আহমেদ ময়না,সাংবাদিক মহিদার রহমান, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণবিস্তারিত পড়ুন