মার্চ, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
যেসব দেশে সাড়ে ১৭ ঘণ্টা রোজা

মুসলিদের সবচেয়ে পবিত্র মাস রমজান শুরু হয়েছে। পবিত্র এ মাসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা। সোমবার (১১ মার্চ) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে পবিত্র রমজান। আর বাংলাদেশ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বহু দেশে মঙ্গলবার (১২ মার্চ) রমজান শুরু হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশে দিনের দৈর্ঘ্য থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এ কারণে রোজা রাখার সময় একেক দেশে একেক রকম। এ বছরবিস্তারিত পড়ুন
১১৭ বিজিপিকে ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

নতুন করে মিয়ানমারের ১১৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তাদের আগের মতোই আলোচনার মাধ্যমে নিজেদের দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মিয়ানমারের কয়েকজন সাধারণ নাগরিক বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও তাদের ফেরত পাঠানো হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ফেব্রুয়ারি প্রথম দিকে কয়েক দফায় অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীরবিস্তারিত পড়ুন
গানের আড়ালে অস্ত্র ব্যবসা, স্বল্প সময়ে কোটিপতি হতে গিয়ে ধরা

শিল্পী পরিচয়ের আড়ালে অস্ত্র ব্যবসা। সীমান্ত দিয়ে আনতো কাঁচামাল। চক্রটিকে সহযোগিতা করতো ভারতীয় অস্ত্র ব্যবসায়ী। রাজধানীর বাড্ডায় অভিযানে মূলহোতা সাগরসহ ৬ জনকে গ্রেফতারের পর একথা জানিয়েছে র্যাব। গান লেখা থেকে শুরু করে বিভিন্ন মিউজিক ভিডিওতে কণ্ঠ দিতেন মোকলেছুর রহমান সাগর। ইউটিউবে নিয়মিত আপলোড দিতেন কনটেন্ট। শিল্পী পরিচয়ে বাসা ভাড়াও নিয়েছেন রাজধানীর বাড্ডায়। গোপন সংবাদে সোমবার (১১ মার্চ) রাতে তার বাসায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে র্যাব। অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সববিস্তারিত পড়ুন
ভারত না থাকলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারতো: স্বরাষ্ট্রমন্ত্রী

মুুক্তিযুদ্ধের সময় ভারতের সহায়তা বাংলাদেশিরা আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নবাব নওয়াব আলী চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ৫২ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি আয়োজন করে এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধে কত লোক শহীদ হয়েছেন, তা নিয়ে অনেকের সন্দেহ আছে। অথচ তারা জানে নাবিস্তারিত পড়ুন
বাংলাদেশি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের দখলে, ২৩ নাবিক জিম্মি

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশি একটি জাহাজের দখলে নিয়েছে। আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাই আসছিল পণ্যবাহী ওই জাহাজটি। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে এমভি আবদুল্লাহ নামের জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। পরে প্রায় শতাধিক জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় ২৩ বাংলাদেশি নাবিককে কেবিনে আটকে ফেলা হয়। তবে জিম্মি অবস্থায় থাকলেও বাংলাদেশি নাবিকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এস আর শিপিংয়ের অধীনে পরিচালিত জাহাজটিকে পরে জলদস্যুরা সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যায়বিস্তারিত পড়ুন
অভিন্ন স্বার্থে বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গেই আমরা অব্যাহতভাবে কাজ করবো

নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের আইনের সম্ভাব্য বড় রকমের অপব্যবহার করা হতে পারে। রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়েও যুক্তরাষ্ট্র সচেতন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে তার সক্ষমতার অধীনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক সম্পর্কেও তারা জানে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। মুশফিকবিস্তারিত পড়ুন
নড়াইল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। মঙ্গলবার (১২ মার্চ’) সকালে সময় চুরি মামলায় ২ (দুই) বছর সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ আকিবর শেখ (৪২)কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত আসামি মোঃ আকিবর শেখ (৪২) নড়াইল জেলার সদর থানার রামসিদ্ধি সাকিনের মৃত ওয়াজেদ শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদবিস্তারিত পড়ুন
দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের নারী দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: “নারীর সমঅধিকার, সমসুযোগে এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই বার্তা নিয়ে দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় সিএসও এবং এলইএ লিডারশীপের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সখিপুর ইউনিয়নে কামটা বটতলাস্থ ডায়বেটিক হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঈদগাহ কমিউনিটি ক্লিনিকেরবিস্তারিত পড়ুন
ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভোটারদের বিপুল সমর্থনের আশা করছেন। এমনই প্রেক্ষাপটে তিনি চলতি সপ্তাহে প্রেসি়ডেন্ট হিসেবে আরো ছয় বছরের জন্য নির্বাচিত হয়ে নিজের অবস্থান জোরালো করার উদ্যোগ নিচ্ছেন। আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে পুতিনের বিরুদ্ধে রয়েছেন আরও তিন জন প্রার্থী। তবে বিপুল জনসমর্থনের কারণে পুতিনই জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে পুতিন ৭৭ দশমিক পাঁচ শতাংশবিস্তারিত পড়ুন
দেবহাটায় হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে রমজানের উপহার প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার সেকেন্দ্রায় অবস্থিত ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমীতে পবিত্র রমজান উপলক্ষে ১৫শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দেবহাটা উপজেলা শাখা ক্যাম্পাসে হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে এ উপহার সামগ্রী বিতরণী করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানবিস্তারিত পড়ুন

