বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

জনবসতিতে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান

মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনায় মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান। মঙ্গলবারের এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের জয়সলমিরে। একটি অপারেশনাল ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, ঘটনার জেরে হতাহতের খবর নেই। সতর্কতার সঙ্গে বিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন একজন পাইলট। আরও এক পাইলট সামান্য আঘাতগ্রস্ত বলে খবর। এদিকে, তেজসের এই দুর্ঘটনা ঘিরে একটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেনার নির্দেশে এই দুর্ঘটনার কারণ খুঁজতেই তদন্তেরবিস্তারিত পড়ুন

ভারতে মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, সিএএ নিয়ে বললেন মমতা

ভারতে বিতর্কিত আইন সিএএ চালু হতেই তার বিরুদ্ধে মুখ খুলে বিজেপি ধাপ্পা দিচ্ছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ-র মাধ্যমে মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ‘২০১৫ সালের পরে যারা ভারতে এসেছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরা তো আছেই। ইচ্ছা করেই গতকালকের দিনটা বেছে নেয়া হয়েছে। কারণ গতকালকে রমজান মাস শুরু হয়েছে।’ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবরায় তথাকথিত প্রশাসনিক সভা থেকে সিএএ চালুবিস্তারিত পড়ুন

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে প্রধানমন্ত্রীর ল্যাপটপ পেলেন ২৪০ জন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্টিত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন, নড়াইল ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের আওতায় ২শত ৪০ জন শিক্ষার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হকবিস্তারিত পড়ুন

সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে পাঠিয়েছে কবরে, যেখানেই ভোট, সেখানেই আওয়ামী ভোট ডাকাত: রিজভী

দেশের সর্বোচ্চ বিচারঙ্গনের আইনজীবীদের মর্যাদাও ধুলোয় মিশিয়ে দিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, রাজসিংহাসন দখলে রেখে অনন্তকাল অবৈধভাবে ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায়ে আওয়ামী লীগ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান, আইন আদালত, পুলিশ, সিভিল প্রশাসন সবকিছু মুঠোয় পুরে দুমড়ে মুচড়ে ফেলেছে। তিনি বলেন, সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে পাঠিয়েছে কবরে। যেখানেই ভোট, সেখানেই আওয়ামী ভোট ডাকাত—সেখানেইবিস্তারিত পড়ুন

সাবেক এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরাবাসী মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের মোবারকবাদ

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরাবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের বারবার নির্বাবিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আজ থেকে শুরু হচ্ছে। এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমালাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবারবিস্তারিত পড়ুন

মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার শুরু

মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার শুরু হয়েছে। দ্বীপদেশটির সঙ্গে সম্পর্কের ক্রমশ অবনতির মধ্যে দেশটিতে মোতায়েন ভারতীয় সেনা সরিয়ে নিতে শুরু করেছে নয়াদিল্লি। মঙ্গলবার (১২ মার্চ) মালদ্বীপের সংবাদপত্র দ্য মিহারু এ খবর জানিয়েছে। মিহারুর প্রতিবেদন মতে, এরই মধ্যে মালদ্বীপের সর্বদক্ষিণের এলাকা আদ্দুতে মোতায়েন ২৫ ভারতীয় সেনা ১০ মার্চের আগেই ভারতে ফিরেছে। ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে গত বছরের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। এরপর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বানবিস্তারিত পড়ুন

খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে: বিএনপির ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচনের দাবি করেনি। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে। সরকার জানে, তাদের পায়ের নিচে মাটি নেই। বিগত ৩টি নির্বাচনই ভুয়া ও জালিয়াতির ছিল। মঙ্গলবার দুপুরে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজখবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিমিয় শেষে তিনি এ কথা বলেন। ড. মঈন খান বলেন, সরকার যদি স্বাধীনতার পক্ষের হয়, তা হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরবিস্তারিত পড়ুন

ধর্মীয় অবমাননায় সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নের পরামর্শ হাইকোর্টের

মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.), ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি তথা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে বেঞ্চ এ মতামত দেন। মহানবিকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য নিয়ে কুষ্টিয়ার একজনের জামিন আবেদনের বিষয়ে জারি করা রুলের শুনানিতে এমন মতামত দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএমবিস্তারিত পড়ুন

১৮ হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন

বরাদ্দ কমিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে মঙ্গলবার (১২ মার্চ) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন পেয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জমান সরকার উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন,বিস্তারিত পড়ুন

রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস

রমজান উপলক্ষ্যে ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের দোকানে গরুর মাংস পাওয়া যাবে ৫৯৫ টাকা কেজি দরে। মঙ্গলবার সকালে রাজধানীর শাজাহানপুরে খলিল গোশত বিতান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়া হচ্ছে। দিনভর রাজধানীর বেশ কয়েকটি স্থানে কম মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে। খলিলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন,বিস্তারিত পড়ুন