শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

খেজুর ও চিনির দাম বেঁধে দিলো সরকার

অতি সাধারণ বা নিম্ন মানের খেজুরের প্রতি কেজির দাম ১৫০ থেকে ১৬৫ টাকা, এবং বহুল ব্যবহৃত জায়দি খেজুরের দাম ১৭০ থেকে ১৮০ নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই নির্ধারিত মূল্যের আলোকে খুচরা দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু বলেছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে দামি খেজুরের মূল্য নির্ধারণ করে দেয়নি মন্ত্রণালয়। এছাড়াও চিনির দাম বেঁধে দিয়েছে সরকার। প্রতিবিস্তারিত পড়ুন

রমজানে প্রথম ১০ দিন প্রাথমিক, ১৫ দিন মাধ্যমিক স্কুল খোলা

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে রমজানে প্রথম ১০ দিন প্রাথমিক ও ১৫ দিন মাধ্যমিক স্কুল খোলা থাকবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে সোমবার রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণ

দিপঙ্কর বিশ্বাস : সাতক্ষীরার দেবহাটার সখিপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। মঙ্গলবার সকাল ১০ টায় ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেছুরবিস্তারিত পড়ুন

রমজানে নেতাকর্মীদের উদ্দেশ্যে ৮ নির্দেশনা দিলো ছাত্রলীগ

পবিত্র রমজান উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার উদ্দেশ্যে নেতাকর্মীদের আট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে অসহায়দের মাঝে ইফতার ও সেহরি বিতরণ, রক্তদান ও ঈদ উপহার দেওয়ার নির্দেশনা। সোমবার (১১ মার্চ) রাতে দলটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত করা এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ও শেখ হাসিনার প্রত্যক্ষবিস্তারিত পড়ুন

রোজার শুরুতেই অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপণ্যের বাজারে

রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার। প্রথমদিনই লেবু, শশা, টমেটোর দাম লাফিয়ে বাড়ছে। প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়। শশার কেজি ছাড়িয়েছে ১০০ টাকা। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি হালি লেবুর দাম নেওয়া হচ্ছে ৮০ টাকা পর্যন্ত। একদিনের ব্যবধানে প্রতিকেজি শশার দাম ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। এ ছাড়া প্রতিকেজিতে চিচিঙ্গা ৮০, খিরা ৭০ এবং টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ৮০ টাকা। এদিকে কয়েকদিনের ব্যবধানে ব্রয়লারবিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টে মারামারি: রিমান্ড শেষে কারাগারে ৫ আইনজীবী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে পাঁচ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া পাঁচ আইনজীবী হলেন, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী। মঙ্গলবার তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখারবিস্তারিত পড়ুন

যেসব জেলায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বুধবার দেশের অন্তত ৩২টি জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। দেশে শীত শেষে বাড়ছে তাপমাত্রার পারদ। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এরই মধ্যেই বজ্রসহ বৃষ্টির এ পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়াবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় প্রতারণা মামলার আসামি গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রতারণা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (ইং-১২/০৩/২০২৪) ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি মজিবর রহমান রাজু (৫১) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়ৈগাও (মাদবরপাড়া) গ্রামের জহুর উদ্দীনের পুত্র। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দেব নাথ জানান, গ্রেফতার আসামিকে মঙ্গলবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রোজায় স্কুল খোলা: আপিল বিভাগ

রোজার মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নিয়ে সরকারের নির্দেশের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে রমজান মাসে স্কুল খোলা রাখতে আর কোনো বাধা থাকলো না। মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আর রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ। গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিকা আংশিক সংশোধন করে রমজানেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান। এসময় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ ওবিস্তারিত পড়ুন