শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানে নেতাকর্মীদের উদ্দেশ্যে ৮ নির্দেশনা দিলো ছাত্রলীগ

পবিত্র রমজান উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার উদ্দেশ্যে নেতাকর্মীদের আট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে অসহায়দের মাঝে ইফতার ও সেহরি বিতরণ, রক্তদান ও ঈদ উপহার দেওয়ার নির্দেশনা।

সোমবার (১১ মার্চ) রাতে দলটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত করা এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ও শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদান ও আত্মত্যাগ, সামরিক শাসনবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, সর্বজনীন বিজ্ঞানভিত্তিক গবেষণানির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনে ছাত্রলীগ সবসময় ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়েছে।’

‘উৎসব-আয়োজন বা প্রাকৃতিক-মানবসৃষ্ট যে কোনো প্রয়োজনে ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতের ন্যায় এবারও রমজান মাসে ছাত্রলীগ ছাত্রসমাজ, জনতা, শ্রমজীবী মানুষের পাশে প্রয়োজন সাপেক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এসব কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনাগুলো হলো—

* শিক্ষার্থী, শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ।
* বিনামূল্যে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ।
* শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারপ্রাপ্তির বিষয়ে যত্নশীল হওয়া।
* কৃষিজীবী ও শ্রমজীবী মানুষকে কায়িক শ্রমের মাধ্যমে সহযোগিতা করা।
* রমজান মাসে স্বেচ্ছা রক্তদান কমে যায়, তাই প্রয়োজন সাপেক্ষে রক্তদান করা।
* শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
* সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী ও স্বজনের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং
* এতিম ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান