বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভোটারদের বিপুল সমর্থনের আশা করছেন। এমনই প্রেক্ষাপটে তিনি চলতি সপ্তাহে প্রেসি়ডেন্ট হিসেবে আরো ছয় বছরের জন্য নির্বাচিত হয়ে নিজের অবস্থান জোরালো করার উদ্যোগ নিচ্ছেন।

আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে পুতিনের বিরুদ্ধে রয়েছেন আরও তিন জন প্রার্থী। তবে বিপুল জনসমর্থনের কারণে পুতিনই জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে পুতিন ৭৭ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন। এবার জয়ের হার আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

১৯৯৯ সাল থেকে পুতিন মস্কোর ক্ষমতাকেন্দ্রের উপর নিজের ধারাবাহিক নিয়ন্ত্রণ অটুট রেখেছেন। চলতি সপ্তাহের ভোটে তার জয় রাশিয়ার মানুষের ঐকবদ্ধ সমর্থন বিশ্বের কাছে স্পষ্ট করে দেবে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মন্তব্য করেন। এবারের নির্বাচনে রাশিয়ার সঙ্গে যোগ দেয়া ক্রাইমিয়া ও চারটি অঞ্চলের মানুষও ভোট দিতে পারবেন। রাশিয়া সেই সব অঞ্চলকে মানচিত্রে অন্তর্গত করেছে। পেসকভ রাশিয়ার গণতন্ত্রকে ‘সেরা’ বলে দাবি করেন।

মার্কিন কংগ্রেসে আটকে থাকা বিশাল সামরিক সহায়তার প্যাকেজ যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের দুর্বলতা আরো বাড়িয়ে দেয়ায় সে দেশের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। তার উপর পোপ ফ্রান্সিস ইউক্রেনের উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার আবেদন করায় আদতে পুতিনের আরো রাজনৈতিক সুবিধা হবে বলে ধারণা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা