মার্চ, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : ৭ই মার্চ এর ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের আয়োজনে এবং পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দিন ব্যাপী কাটিয়া আমতলা মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্প্রচার করা হয়। বিকাল টায় ৭ই মার্চ এর ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীবিস্তারিত পড়ুন
এক সপ্তাহের ট্রেনিংয়ে চীনে যাচ্ছেন অতি: ডিআইজি খায়রুল আলম

চীনে এক সপ্তাহের ট্রেনিংয়ে যাচ্ছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪) রাত ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম চীনের গোয়াংডোং প্রদেশের আধুনিক মেট্রোপলিটন শহর শেনজেন (Shenzhen) এর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সফল ভাবে প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরে তিনি যেন প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞান দেশ ও দেশের জনগণের কল্যাণে ব্যবহার করতে পারেন এই জন্য দেশ ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আন্তজীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭মাচ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নুরবিস্তারিত পড়ুন
তিনদিনের ব্যবধানে মনিরামপুরে দুই শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

হেলাল উদ্দিন, মনিরামপুর: পিতা-মাতার উপর অভিমান করে তিনদিনের ব্যবধানে যশোরের মনিরামপুরে দুই শিশু শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (০৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভাধীন স্বরুপদাহ গ্রামে মিম খাতুন (৮) নামের এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মিম ওই গ্রামের জোহর আলীর মেয়ে। এরআগে সোমবার (০৪ মার্চ) সন্ধ্যায় কামালপুর গ্রামের অমিয় চক্রবর্তীর ছেলে অভিজিৎ চক্রবর্তী (১১) নামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।বিস্তারিত পড়ুন
কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ ঘটিকায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর হোসেন সভাপতিত্বে ও উপজেলাবিস্তারিত পড়ুন
থানায় অভিযোগ
সাতক্ষীরার মুনজিতপুরে মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মুনজিতপুরের মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগ দাখিল করেছে। বুধবার (৬ মার্চ) প্রতিকার চেয়ে মুনজিতপুর মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের গলির এলাকাবাসী সাতক্ষীরা সদর থানায় ৩০জন স্বাক্ষরিত এক অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সুত্রে জানায় যায়, মাদক, ধর্ষনসহ একাধিক মামলার আসামী শহরের মুনজিতপুর এলাকার মৃত জি.এম কওসার আলীর ছেলে মাদকাসক্ত ও নারীলোভী লম্পট জি.এম নুরুজ্জামান সাগর একজন কুখ্যাত মাদকসেবী ওবিস্তারিত পড়ুন
নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশন। নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পরে নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশনবিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কলারোয়া ব্যুরো: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, নাছরিন সুলতানা, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমারবিস্তারিত পড়ুন
ঘোষণার পরদিনই চিনির বাড়তি দাম বাতিল করলো টিসিবি

প্রতিকেজি চিনির দাম একলাফে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়। বুধবার (৬ মার্চ) এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঘোষণার একদিন পরই বৃহস্পতিবার (৭ মার্চ) এ দাম বাতিল করে আগের দাম পুনর্বহালের কথা জানালো সংস্থাটি। টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এক অডিও বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, টিসিবির চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে। বিষয়টি হলো, টিসিবি পরিবার কার্ডধারী এক কোটিবিস্তারিত পড়ুন
জ্বালানি তেলের দাম কমালো সরকার

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার অকটেনের বিদ্যমান বিক্রয়মূল্য ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি লিটার পেট্রোলের বিদ্যমান বিক্রয়মূল্য ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ,বিস্তারিত পড়ুন

