সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিনদিনের ব্যবধানে মনিরামপুরে দুই শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

হেলাল উদ্দিন, মনিরামপুর: পিতা-মাতার উপর অভিমান করে তিনদিনের ব্যবধানে যশোরের মনিরামপুরে দুই শিশু শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (০৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভাধীন স্বরুপদাহ গ্রামে মিম খাতুন (৮) নামের এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মিম ওই গ্রামের জোহর আলীর মেয়ে।

এরআগে সোমবার (০৪ মার্চ) সন্ধ্যায় কামালপুর গ্রামের অমিয় চক্রবর্তীর ছেলে অভিজিৎ চক্রবর্তী (১১) নামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পৃথক দুই শিশু শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে- স্বরুপদাহ গ্রামের মিম
খাতুন বুধবার বিকালে ওয়াজ মাহফিলে যাবে বলে পিতার প্রতি আবদার রাখে। মাহফিলে নিয়ে যেতে বিলম্ব হওয়ায় অভিমান করে নিজ ঘরে আড়াই ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক সাইফুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন। মিম আটপাকিয়া-বেগমপুর-স্বরুপদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর তৃতীয় শ্রেণীর ছাত্রী।

অপরদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের কামালপুর গ্রামের অভিজিৎ চক্রবর্তী ঘরে থাকা টেলিভিশন দেখা নিয়ে মায়ের উপর অভিমান করে ঘরের জানালার গ্রিলের সাথে রশি টাঙ্গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অভিজিৎ চক্রবর্তী প্রতিভা বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

দুই জন শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস বলেন- হাসপাতালে পৌছানোর পূর্বে তাদের মৃত হয়েছে।

এ ব্যাপারে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন- কামালপুর গ্রামের শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানার অপমৃত মামলা হয়েছে। তবে মিম খাতুনের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি