শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় খালি প্লেট হাতে এতিম খানার শিশুদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিম খানা কাম লিল্লাহ বোর্ডিং-এ সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ডপ্রাপ্ত এতিমের টাকা বন্ধকারী, এতিমখানার অবৈধ কমিটি ও উজ্জলসহ তার দোসরদের শাস্তি এবং সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সামনে সড়কে পাশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এতিম শিশু, এতিমখানার কমিটির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। মানববন্ধনে অংশ নেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের সভপতি মো.বিস্তারিত পড়ুন

আবারও বাড়লো এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে মার্চ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বাড়ানো হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ৬৬ পয়সা। রোববার (৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১২২ টাকা ৮৬ পয়সা। সেখান থেকে ৬৬ পয়সা বেড়ে হলো ১২৩ টাকা ৫২ পয়সা। এর ফলে ১২ কেজি ওজনের সিলিন্ডারের বোতল আট টাকা বেড়ে নতুনবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফফারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৩ মার্চ) বাদ জোহর দেবহাটার এসিল্যান্ড কর্মকর্তা দিপা রানী সরকারের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা গেছে, কিছুদিন পূর্বে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফার ঢাকায় অবস্থানরত ছেলের বাসায় বেড়াতে যান। সেখানে তিনি অসুস্থ হলে ঢাকা বারডেম হাসপাতালে আইসিসিইউতে ভর্তি করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার বেসরকারি সংস্থা ডিআরআরএ প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৩৬জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনীয় অনুষ্ঠানে আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩ -২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সাঈদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে কেরাত, আযান ও গজল প্রতিযোগীতা

এস এম ফারুক হোসেন : সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর ওর্য়াডের ভোরের আলো যুবসংঘের আয়োজনে শনিবার ৩ মার্চ বিকাল হইতে রাত ১০টা পযন্ত ৪র্থ বার্ষিকী কেরাত আযান ও গজল প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভোরের আলো যুব সংঘের উদ্যোগে কেরাত,আযান,গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । দিন ব্যাপি এই অনুষ্ঠানটি ইউনিয়নের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র কুরআন তেলওয়াততের মাধ্যমে শুরু করেন। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় খালি প্লেট হাতে মানববন্ধনে এতিমখানার শিশুরা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিম খানা কাম লিল্লাহ বোর্ডিং-এ সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ডপ্রাপ্ত এতিমের টাকা বন্ধকারী, এতিমখানার অবৈধ কমিটি ও উজ্জলসহ তার দোসরদের শাস্তি এবং সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সামনে সড়কে পাশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এতিম শিশু, এতিমখানার কমিটির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। মানববন্ধনে অংশ নেন মো. আব্দুর রব ওয়ার্ছী, আলহাজ¦ শেখবিস্তারিত পড়ুন

তালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও জামায়াত

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে এরই মধ্যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতারা প্রতিদন্দিতার প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে প্রার্থীরা গণসংযোগ মতবিনিময় সভা লিফলেট বিতরণ ও শুভেচ্ছা পোষ্টার লাগিয়েছেন। দ্বিতীয় ধাপে মে মাসে তালা উপজেলার ভোট হওয়ার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় গত কয়েক মাস ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রচারে থাকলেও নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত দেখা যায়নি।বিস্তারিত পড়ুন

“বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে”

তারিক ইসলাম: সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা এই বিখ্যাত উক্তিটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। অর্থাৎ বন্যপ্রাণীরা সর্বদাই বনের শোভাবর্ধন করে। কিন্তু আজ এই বন্য প্রাণীদের অস্তিত্ব সংকটময়। আর এই সংকটজনক পরিস্থিতি দূর করার জন্য ২০১৩ সালের ২০ শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে থাইল্যান্ডের পক্ষ থেকে প্রতি বছর ৩রা মার্চ “বিশ্ব বন্যপ্রাণী দিবস” হিসেবে পালন করার প্রস্তাব দেওয়া হয়। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের ৬৮ তম সাধারণ অধিবেশনে বন্যপ্রাণী দিবস হিসেবেবিস্তারিত পড়ুন

নড়াইলে ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত পারভেজ ফকির (২৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ ফকির (২৭) কালিয়া থানাধীন সুক্তগ্রাম সাকিনের মৃত লিয়াকত ফকিরের ছেলে। সকাল দশ টার দিকে নড়াগাতি থানাধীন মাউলি ইউনিয়নের অন্তর্গত মহাজন ফেরিঘাটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃবিস্তারিত পড়ুন