শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও জামায়াত

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে এরই মধ্যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতারা প্রতিদন্দিতার প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে প্রার্থীরা গণসংযোগ মতবিনিময় সভা লিফলেট বিতরণ ও শুভেচ্ছা পোষ্টার লাগিয়েছেন।

দ্বিতীয় ধাপে মে মাসে তালা উপজেলার ভোট হওয়ার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় গত কয়েক মাস ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রচারে থাকলেও নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত দেখা যায়নি। গত শুক্রবার (১ মার্চ) জুম্মার নামাজের শেষে বিভিন্ন মসজিদে জামায়াতের প্রার্থীর পক্ষে উপজেলা নির্বাচনের জন্য দোয়া চেয়েছেন। জানা গেছে বিএনপির এক প্রার্থী নির্বাচন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সমর্থিত তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার , উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, জাতীয় পার্টি সমর্থিত উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, জামায়াত সমর্থিত সাবেক উপজেলা জামায়াতের আমীর ডাঃ মাহমুদুল হক, বিএনপি সমর্থিত সরুলিয়া ইউনিয়ন সভাপতি রাশিদুল হক রাজু।

রাশিদুল হক রাজু জনান, জেলা কমিটি আমাকে মৌখিক ভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন, আমি সেভাবে প্রস্তুতি নিচ্ছি তবে দলীয়ভাবে যে সিদ্ধান্ত হবে আমি সেটাই মেনে নিবো।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী বলেন, উপজেলা নির্বাচনে দলীয়ভাবে প্রাথী হিসাবে ডাঃ মাহমুদুল হকের নাম ঘোষনা হলে আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছি এবং শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া চেয়েছি।
ডাঃ মাহমুদুল হক বলেন, কেন্দ্রীয়ভাবে আমার নাম ঘোষনা করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহন করতে আমি প্রস্তুতি নিচ্ছি।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইতিমধ্যে যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক ভাইচ চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, সাংবাদিক আঃ জব্বার, কাজী ইমরান হোসেন লিয়াকাত, নাজমুল হুদা পলাশ, শাহ আলম টিটো এবং জামায়াত সমর্থিত প্রার্থী গাজী সুজায়েত আলী । এখনও বিএনপি সমর্থিত কাওকে প্রচারে দেখা যায়নি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত যারা প্রচারনায় আছেন তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারী সুলতানা পুতুল, জেবুন্নেছা খানম। এছাড়া জামায়াত সমর্থিত লুৎফুন্নেছার নাম শোনা যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব