বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কুকি-চিনের সঙ্গে সব আলোচনা স্থগিত

চুক্তিভঙ্গ করে সশস্ত্র কার্যক্রম অব্যাহত রাখায় পার্বত্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। বান্দরবানের রুমা ও থানচিতে সরকারি দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক কর্মকর্তাকে অপহরণের প্রেক্ষাপটে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন শান্তি স্থাপন কমিটির কমিটির আহ্বায়ক ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। জেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, কেএনএফ সদস্যদের ব্যাংক ডাকাতি, অস্ত্র ওবিস্তারিত পড়ুন
আশাশুনিতে কলেজ পড়ুয়া ছাত্রের হাত ধরে স্কুল ছাত্রীর অজানার উদ্দেশ্যে পাড়ি

সাতক্ষীরার আশাশুনিতে প্রাইভেট পড়ার নাম করে কলেজ পড়ুয়া ছাত্রের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে এক স্কুল ছাত্রী। বুধবার সকালে উপজেলার তেতুলিয়ার মোকামখালি গ্রামে এই ঘটনা ঘটে। ছাত্রের নাম সজিব মন্ডল (১৮)। সে দরগাপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ঘাসটিয়া গ্রামের সঞ্জয় মন্ডলের ছেলে। সজীব মামার বাড়ি থেকে পড়ালেখা করত। অপর দিকে প্রেমের টানে ঘর ছাড়া তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সম্পর্কে তারা দু’জনে ছেলে ও মাসি হয়। স্থানীয়রা জানান,বিস্তারিত পড়ুন
ঘরে বসে মিলছে বহু অফারের ফ্রি সিমকার্ড, কিনলেই বিপদ!

বিনামূল্যে সিমকার্ড, সঙ্গে বিভিন্ন অফার! এর জন্য কোথায়ও যেতে হচ্ছে না, মিলছে ঘরে বসেই। সিম কার্ডের মতো এত বহুল ব্যবহৃত একটা জিনিস কোনো টাকা ছাড়াই এত সহজে পেলে নিতে সমস্যা কোথায়? এমন চিন্তা থেকেই খুলনার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষেরা বিভিন্ন জনের কাছ থেকে সিমকার্ড সংগ্রহ করেছেন। এরপর বেশ একে একে বেশ কয়েকজন পড়েছেন বিপদে! খুলনার শিরোমণি গিলাতলা এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী লাইলি বেগম। কখনো বাড়ির গণ্ডি পার না হলেওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মহিলা পরিষদের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ মহিলা পরিষদ,সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। “বৈষম্যকে চ্যালেঞ্জ করি, সমতার চেতনা প্রতিষ্ঠা করি” এই শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী, গণনারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নারী পুরুষের সমতাপূর্ণ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানবিক যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭০ সালে ৪ঠা এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ মহিলাবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরসাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। বৃহস্পাতিবার কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধবিস্তারিত পড়ুন

