মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে কলেজ পড়ুয়া ছাত্রের হাত ধরে স্কুল ছাত্রীর অজানার উদ্দেশ্যে পাড়ি

সাতক্ষীরার আশাশুনিতে প্রাইভেট পড়ার নাম করে কলেজ পড়ুয়া ছাত্রের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে এক স্কুল ছাত্রী।

বুধবার সকালে উপজেলার তেতুলিয়ার মোকামখালি গ্রামে এই ঘটনা ঘটে।

ছাত্রের নাম সজিব মন্ডল (১৮)। সে দরগাপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ঘাসটিয়া গ্রামের সঞ্জয় মন্ডলের ছেলে। সজীব মামার বাড়ি থেকে পড়ালেখা করত। অপর দিকে প্রেমের টানে ঘর ছাড়া তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সম্পর্কে তারা দু’জনে ছেলে ও মাসি হয়।

স্থানীয়রা জানান, ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয় এরপর কলেজ ছাত্র সজীবের হাত ধরে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। সজিবের বাবা দীর্ঘদিন বিদেশ থাকার কারণে সে মোকামখালী গ্রামের মামা উত্তম মন্ডলের বাড়ি থেকে পড়ালেখা করে আসছে।

এলাকাবাসী আরো জানায়- সজীবের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এসএসসি পরীক্ষার আগে তার গ্রামের বাড়ি ঘাসটিয়া এলাকার এক কলেজ শিক্ষকের কন্যাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ঘটনায় গ্রাম থেকে বিতাড়িত হয় সে। এরপর মামার বাড়িতে এসেই পড়ালেখা করতো।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, তেতুলিয়ায় স্কুল ছাত্রী ও কলেজ ছাত্র অজানের উদ্দেশ্যে পাড়ির ঘটনায় অভিযোগ পেয়েছি। ছেলেটি বাবা বিদেশ থাকে। তার অভিভাবকরা একদিনের সময় নিয়ে গেছে, উদ্ধার করতে না পারলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল