জুন, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেবহাটায় পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে হামলা: আহত -২

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে হামলা অভিযোগ উঠেছে। রবিবার ১২ টার দিকে ভাতশালা গ্রামে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার আহত ভাতশালা গ্রামের আব্দুস সামাদ বিশ্বাস ছেলে রফিকুল ইসলাম জানান, আমার ছোট ভাই সফিকুল আমাদের গ্রামের নূর মোহাম্মদ মক্কার কাছ থেকে একটি পুকুর লিজ নেয়। এই পুকুর আগে ভাতশালা গ্রামের মৃত আব্দুল কাদের বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৪২) লিজে মাছ চাষ করতো। কিন্তু এ বছর পুকুর হাত ছাড়া হয়েবিস্তারিত পড়ুন
দেবহাটায় বয়:সন্ধিকালীন বিষয়ক স্কুল ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) নওয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্ট আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার সহকারী সুপার আমিনুর রহমানের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার। তিনি কিশোর-কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন। কিশোর-কিশোরীরা কিবিস্তারিত পড়ুন
দেবহাটায় দুর্নীতি বিরোধী বির্তক ও রচনা প্রতিযোগীতা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দুর্নীতি বিরোধী বির্তক ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিকের পরিচালনায় বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ।বিস্তারিত পড়ুন
দেবহাটায় ইন্টারফেইস ফলো-আপ মিটিং

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইন্টারফেইস ফলো-আপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহয়োগীতায় ও বেসরকারী সংস্থা উত্তরণের ইয়ুথ অ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সাখওয়াত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মইনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের কমিটি পূর্ণঠন

এস আর সাঈদ, কেশবপুর: বেসরকারি উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর উদ্যোগে ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) গৌরীঘোনা ইউনিয়ন কমিটি পূর্নগঠনে এক মতবিনিময় সভা (১০ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য লিপিকা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস ও সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন: সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ওবায়দুল কাদের কথায় কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার তুলনা দেন। তার সঙ্গে কারো তুলনা হয় না। খালেদা জিয়া কারো সঙ্গে আপস করেন না। এরশাদের সঙ্গে আপস করে নির্বাচনে কে গিয়েছিল, ১/১১তে কে ফখরুদ্দিন সরকারের সঙ্গে আপস করেছিলেন? তখন যদি খালেদা জিয়া আপস করতেন তখনও আপনি (শেখ হাসিনা) নন, খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হতেন। চলমান আন্দোলনেও অনেকবার আপসের প্রস্তাব দিয়েছিলেন। আপসহীনবিস্তারিত পড়ুন
দলগুলোকে সংলাপে বসে সংকট নিরসন করতে হবে: সিইসি সিনিয়র করেসপন্ডেন্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জমাট বরফ এখনো গলেনি। দলগুলোকে সংলাপে বসে এই সংকট নিরসন করতে হবে। সোমবার (১০ জুন) নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজনে ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে তিনি এ তাগাদা দেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জমাট বরফ এখনো গলেনি। সার্বিক পরিবেশবিস্তারিত পড়ুন
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এর আগে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালামবিস্তারিত পড়ুন
সংসদে ৩৮ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (১০ জুন) সংসদ অধিবেশনে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৪’ পাসের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যরা আর্থিক খাতে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা নিয়ে সমালোচনার পাশাপাশি পাচার অর্থ ফিরিয়ে আনার এবং পাচারকারীদের চিহ্নিত করার দাবিবিস্তারিত পড়ুন
আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হলো, আসিফ নজরুলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মতো একজন মানুষ সেনাবাহিনীর প্রধান হয়েছিল কিভাবে? এটিই আমার কাছে প্রচণ্ড বিস্ময়কর! যিনি ছিলেন শীর্ষ সন্ত্রাসীর ভাই। তিনি বলেন, যার ক্যারিয়ারও খুব বেশি উজ্জ্বল নয়। যার সম্পর্কে আগেও বিভিন্ন বিতর্কিত কথাবার্তা শোনা যেত। তিনি ছাড়া কী সেনাবাহিনীতে কোনো যোগ্য মানুষ ছিল না। আজকে যেভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে আজিজ। শুধু তাই নয়, তাকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে খবরবিস্তারিত পড়ুন

