জুন, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে হার্ভার্ড

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দুই সপ্তাহেরও বেশি সময় আগে চলতি বছরের স্নাতকদের ডিগ্রি দেওয়া হলেও ফিলিস্তিনপন্থি ১৩ শিক্ষার্থীর ডিগ্রি ঝুলিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। রোববার আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে। দীর্ঘ চার বছরের পড়াশোনা শেষ হয়ে গেলেও, এখনো সেই ডিগ্রির জন্য অপেক্ষা করছেন আসমার আসরার সাফি। শুধু পাকিস্তানের সাফি নয়। তার মতো আরও ১২ জন শিক্ষার্থী এখনো অপেক্ষা করছেন ডিগ্রির জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, ওইবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার সাক্ষাৎ

দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার বিকালে আইটিসি মৌর্য হোটেলে সাক্ষাৎ করেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন।রাহুল গান্ধী লোকসভার বিরোধীদলীয় নেতা এবং প্রিয়াঙ্কা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ব্রিফিংয়ে বলেছেন, রোববার সন্ধ্যায় মোদি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়।বিস্তারিত পড়ুন
শেখ হাসিনা-মোদি বৈঠক: দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, দুই নেতা আশা প্রকাশ করেছেন, বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। রোববার সন্ধ্যায় মোদি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়। ড. মাহমুদ বলেন, অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন
মনিরামপুরে পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকল ট্রাক, নিহত- ২, আহত- ১

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার (১০ জুন) ভোর ৭টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর বাধাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- মনিরামপুর পৌরসভার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত ট্রাকমালিক ঝান্টু মিয়া। প্রত্যক্ষদর্শী ব্যাপারী অটোরাইস মিলের মালিক আব্দুস সালাম বলেন- ভোরে মূল ফটকে বসে আব্দুর রহমান, গেটম্যান আমির হোসেনের সঙ্গে কথা বলছিলামবিস্তারিত পড়ুন
তালায় পাঠকবন্ধুদের প্রথম আলোচনা সভা

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় পাঠকবন্ধুদের প্রথম পরিচয় পর্ব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকালে তালা প্রেসক্লাব হলরুমে প্রথম পরিচয় পর্ব এবং পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন তালা উপজেলা পাঠকবন্ধুর আহ্বায়ক এস এম নাহিদ হাসান। উপজেলা পাঠকবন্ধুর সদস্য সচিব অর্ঘ্য ঘোষের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন আজকের পত্রিকার তালা প্রতিনিধি মোঃ সেলিম হায়দার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পাঠকবন্ধুর যুগ্ম আহ্বায়কবিস্তারিত পড়ুন
আইডিইবি সাতক্ষীরা জেলা নির্বাহীর উদ্যোগে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবিতে প্রতিবাদ সভা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে দেশের সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সোমবারবিস্তারিত পড়ুন
দেবহাটায় সিভিএ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় সিভিএ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১১ টায় আস্কারপুর কমিউনিটি ক্লিনিকে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন(সিভিএ) গ্রুপ মেম্বারদের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল পলের সঞ্চালনায় নওয়াপাড়া ইউপি সদস্য শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন
পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
সাতক্ষীরায় স্বামীর নামে মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় রাজাকার পুত্র জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার (১০ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুলমোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালার আটারই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী আতিয়ার রহমান পেশায় একজন দিন মজুর। গ্রামে অতি সহজ সরল ভাবে দিন যাপন করেন তিনি। আমাদের স্থানীয় প্রতিবেশী মোঃ ওহাব আলী গাজী ১৯৭১ সালে যুদ্ধের সময়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নবাগত সিভিল সার্জনের সাথে ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১০ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. মো.বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায়ীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার। প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষকবিস্তারিত পড়ুন

