বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকল ট্রাক, নিহত- ২, আহত- ১

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার (১০ জুন) ভোর ৭টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর বাধাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- মনিরামপুর পৌরসভার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত ট্রাকমালিক ঝান্টু মিয়া। প্রত্যক্ষদর্শী ব্যাপারী অটোরাইস মিলের মালিক আব্দুস সালাম বলেন- ভোরে মূল ফটকে বসে আব্দুর রহমান, গেটম্যান আমির হোসেনের সঙ্গে কথা বলছিলাম আমি।

হঠাৎ একটি ট্রাক মূল ফটকের দিকে আসতে দেখে আমির হোসেন ও আমি দৌড়ে রক্ষা পাই। তবে আব্দুর রহমানের ওপর চাপা দিয়ে ট্রাকটি দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে মারা যান তিনি। এ ছাড়া চালকের সঙ্গে থাকা ট্রাকমালিকও ঘটনাস্থলে নিহত হয়েছেন।

আহত ট্রাকচালক নুরুল ইসলামকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন- ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ট্রাকচালক নুরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনিরামপুর থানার উপপরির্দশক (এসআই) লিটন বিশ্বাস বলেন- লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। চালকের ঘুমভাব থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত