জুন, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নড়াইল পুলিশ লাইনস্ অস্ত্রাগার প্রাঙ্গণে নবনির্মিত নামফলক উন্মোচন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল পুলিশ লাইনস্ অস্ত্রাগার প্রাঙ্গণে নবনির্মিত এর নামফলক উন্মোচন ও চার থানার অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন পুলিশ সুপার মেহেদী হাসান। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় পুলিশ লাইনস্ অস্ত্রাগার প্রাঙ্গণে “গান ক্লিয়ারিং পয়েন্ট তৈরি করা হয়। ডিউটি শেষ করে অস্ত্রাগারে অস্ত্র জমা দানের পূর্বে ম্যাগাজিন খুলে গান ক্লিয়ারিং করতে হয়। কিন্তু নড়াইল পুলিশ লাইনস্ এ গান ক্লিয়ারিং এর জন্য নির্ধারিত কোন স্থান নাবিস্তারিত পড়ুন
ইউরোপীয় পার্লামেন্টের নিয়ন্ত্রণে ফের মধ্যপন্থীরা

ইইউ নির্বাচনে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়াতে অতি-ডানপন্থিরা ভালো ফল করেছে। কিন্তু তারা মধ্যপন্থিদের সংখ্যাগরিষ্ঠ হওয়া আটকাতে পারেনি। ফলাফল থেকে বোঝা যাচ্ছে, উরসুলা ফন ডেয়ার লেয়েন ২০২৯ পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট থাকবেন। উরসুলা বলেছেন, আমরা ইউরোপীয় নির্বাচন জিতেছি। মধ্যপন্থিরা জয় ধরে রাখতে পেরেছে। ২৭টি দেশের সরকারি ফল থেকে দেখা যাচ্ছে, উরসুলার মধ্য-ডানপন্থি ইউরোপীয়ান পিপলস পার্টি (ইপিপি) ৭২০ আসনের ইইউ পার্লামেন্টের ১৯১টি আসনে জিতেছে। দ্বিতীয় স্থানে আছে মধ্য-বামপন্থি সোস্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটরা (এস অ্যান্ড ডি)।বিস্তারিত পড়ুন
মোদি সরকারের কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফখরুল

অবাধ সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের জনপ্রত্যাশাকে ভারতের নতুন সরকার মর্যাদা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ‘আধুনিক কৃষি, অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ু ভারসাম্যহীনতা রোধে শহীদ জিয়ার ভ‚মিকা শীর্ষক’ এ সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন কৃষক দলের যুগ্মবিস্তারিত পড়ুন
মোবাইলে ‘ফ্রি’তে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখবেন যেভাবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলার আশা করছে বাংলাদেশ। এটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে রোমাঞ্চর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। জয় নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলেও, ব্যাটিং নিয়ে উদ্বেগ আছে টাইগার শিবিরে। তবে প্রথম ম্যাচ থেকে পাওয়া পূর্ণ দুই পয়েন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন
জিততে পারে, এই বিশ্বাসই নেই বাবরদের: ভন

ভারতের কাছে ৬ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। নাসিম শাহ চেষ্টার অন্ত রাখেননি; কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ শেষ পর্যন্ত বেরিয়ে যায়। তবু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। ম্যাচ শেষে পিচ আর কঠিন কন্ডিশনের বিষয়টি উল্লেখ করে ভন বলেছেন, ‘কখনো কখনো সত্যিকার অর্থেই বাজে পিচও সেরা ম্যাচ উপহার দেয়…এটা (ভারত–পাকিস্তান ম্যাচ) সেগুলোরই একটি। পাকিস্তানের এই বিশ্বাসই নেই যে তারা জিততে পারে- এটাই মোদ্দা কথা।’ বল হাতেবিস্তারিত পড়ুন
বিচার বিভাগের ইতিহাসে ‘নজিরবিহীন’ ঘটনা

সংস্কার কাজ শেষে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আবার বিচারিক কাজের উদ্বোধন উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (১০ জুন) বিকাল ৪টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে সুপ্রিমকোর্টের উভয়বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ অধিবেশনে অংশ নেন। প্রচলিত নিয়মে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ সব আদালত কক্ষে ছবি ওঠানো, ভিডিও করা দণ্ডনীয় অপরাধ। তবে আজকের অধিবেশনের বিশেষ দিক ছিল আপিল বিভাগের এজলাস কক্ষে ছবি ও ভিডিও করার পাশাপাশি,বিস্তারিত পড়ুন
ওয়াসার ডিএমডির বরখাস্তের সিদ্ধান্ত বাতিল

ঢাকা ওয়াসা বোর্ডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ড. সৈয়দ গোলাম মোহাম্মদ ইয়াজদানিকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবীর পল্লব। ২০২৩ সালের ১৬ জুলাই ড. সৈয়দ গোলাম মোহাম্মদ ইয়াজদানিকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ও বাতিল ঘোষণাবিস্তারিত পড়ুন
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬ রানে হারলো পাকিস্তান

ম্যাচের অনেকটা জুড়ে মনে হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে যাবে পাকিস্তান। কিন্তু মাত্র ১১৯ রান হাতে নিয়ে এমন এক জয় তুলে নিলো ভারত। যা অনেকদিন মনে রাখবে ক্রিকেট সমর্থকরা। ম্যাচ শেষে টেলিভিশন ধারাভষ্যকাররা বলছিলেন ব্যাটারদের কঠিন দিনে বোলাররা বাঁচিয়ে দিলেন তাদের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী দল আমেরিকার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে এই হারে টুর্নামেন্টে পাকিস্তানের আশা প্রায় শেষ। এই গ্রুপে কানাডাও এক ম্যাচে জয় পেয়েছে, কিন্তু পাকিস্তান ২ ম্যাচেবিস্তারিত পড়ুন
মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হলো যাদের

আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ৭২ সদস্য। রোববার (৯ জুন) সন্ধ্যায় তাদের শপথবাক্য পাঠ করান ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। ভারতীয় সংবাদমাধ্যশ এনডিটিভি জানিয়েছে, মোদীর নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া ৭২ জনের মধ্যে ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে। একনজরে দেখে নেওয়া যাক ভারতের নতুনবিস্তারিত পড়ুন
দেবহাটায় জমে ওঠেনি কোরবানির হাটপশুর, দাম না পেয়ে হতাশ খামারিরা

দেবহাটা প্রতিনিধি: আর মাত্র কয়েকদিন পরে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ঐতিহ্য ও ভাব-গাম্ভীর্য্যের মধ্য দিয়ে আগামী ১৭ জুন ঈদুল আযহা উপলক্ষ্যে পশু কোরবানি করবেন সারাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদকে কেন্দ্র করে সারাদেশের মত সাতক্ষীরার পারুলিয়া পশুরহাটে ব্যাপক গরু-ছাগল কেনাবেচা হয় প্রতিবছর। সপ্তাহের রবিবার এখানে হাট বসে। কিন্তু এবছর গো খাদ্যের দাম বেশি হওয়ায় খরচের তুলনায় দাম না পাওয়ার কথা জানিয়েছেন খামারিরা। তাছাড়া সাম্প্রতিক লাম্পিং স্কিনবিস্তারিত পড়ুন

