বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় স্বামীর নামে মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় রাজাকার পুত্র জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার (১০ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুলমোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালার আটারই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী আতিয়ার রহমান পেশায় একজন দিন মজুর। গ্রামে অতি সহজ সরল ভাবে দিন যাপন করেন তিনি। আমাদের স্থানীয় প্রতিবেশী মোঃ ওহাব আলী গাজী ১৯৭১ সালে যুদ্ধের সময় তিনি সক্রিয় একজন রাজাকার ছিলেন।

এছাড়ও তিনি ছিলেন বেতন ভাতা প্রাপ্ত ৫০ হাজার রাজাকারদের মধ্যে একজন। ২০১৯ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক রাজাকারদের তালিকা প্রকাশিত হলে, সেখানেও দেখা যায় ওহাব আলী গাজীর নাম রয়েছে। ওহাব আলী গাজীর ছেলে জিয়ার নানাবিধ বির্তকিত ও হয়রানীমূলক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী।

ইতোপূর্বে জিয়ার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। জিয়াউর রহমান জিয়া’র সঙ্গে আমার স্বামীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে কন্দোল ছিলো। জিয়ার সঙ্গে স্থানীয় মতিউর রহমানের স্ত্রী মুনজিলা খাতুনের পরকীয়া প্রেমের সম্পর্ক্য চলমান রয়েছে।

যে বিষয়টি স্থানীয় ভাবে এলাকার সকলেই জানে। বেশ কিছুদিন আগে জিয়া ও মুনজিলাকে আমার স্বামী আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে সে প্রায়ই আমার স্বামীকে প্রকাশ্যে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করা সহ খুন জখমের হুমকি ধামকি দিতো। এ বিষয়টি সম্পর্ক্যে স্থানীয় সকলেই অবগত রয়েছে।

গত ৩১ মে‘২৪ শুক্রবার মধ্য রাতে তালা থানা পুলিশ আমার স্বামী আতিয়ার রহমানকে বাড়ি থেকে আটক করে। পরেরদিন অর্থাৎ ০১ জুন সকালে আমরা জানতে পারি প্রতিবেশী মতিউর রহমানের তিন বছর বয়সী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমার স্বামীর নামে মামলা হয়েছে।

যাহার মামলা নং- ১/৭৫, মামলার বাদী মতিউর রহমানের স্ত্রী মোছাঃ মুনজিলা খাতুন ও মামলার সাক্ষী জিয়াউর রহমান জিয়া। এ বিষয়ে আমি গত ০৬ জুন‘২৪ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ সুপার পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য তালা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আমার স্বামীর নামে মিথ্যা ও সাজানো মামলা হওয়ার পর থেকে জিয়া আমাদেরকে নানা ভাবে ভয়ভীতি দেখানো সহ হুমকি ধামকি দিচ্ছে।

জিয়া ও মুনজিলা আমার স্বামীর নামের মামলা তুলে নেওয়ার জন্য আমার কাছে নগদ পাঁচ লাখ টাকা দাবি করেছে। চাহিদা মত টাকা না পেলে এই ধরনের হয়রানীমূলক কার্যক্রম একের পর এক চলতে থাকবে বলে তাহারা জানিয়েছে।

আমি আমার স্বামীর নামে মিথ্যা মামলা থেকে পরিত্রাণ এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল