জুন, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ ও প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ারবিস্তারিত পড়ুন
জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব রুখতে বৃক্ষরোপণের বিকল্প নেই

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের কয়রা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি জাতের বৃক্ষ রোপণ করা হয়। পরে কয়রা উপজেলা শুভ সংঘের সভাপতি খয়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন ইসলামের সঞ্চালনায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমেবিস্তারিত পড়ুন
শ্যামনগরে কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। লিডার্স-এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায় গাবুরা ইউনিয়ন পারিষদ ভেন্যুতে মঙ্গলবার ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মাসুদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুর রহমান। ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন সুলতা রানী সাহা।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ করেছে এলজিইডি কর্মকর্তারা। ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার (৫ জুন) দিনব্যাপী এ প্রশিক্ষণ সাতক্ষীরা এলজিইডি সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজন করে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আবদুল হাকিম। উদ্বোধনীপর্বে তিনি বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এবিস্তারিত পড়ুন
কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দরপত্র আগেই স্থগিত করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। সিপিজিসিবিএল নতুন করে এমন একটি কোম্পানির সঙ্গে দরকষাকষি করেছে, যারা দরপত্রের নিয়ম লঙ্ঘন করে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি (২৭ মে) ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের আর্থিক প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রকল্পটির কারিগরি মূল্যায়ন কমিটি। তবে সিপিজিসিবিএলের একটি অংশ অবৈধ সুবিধা পাওয়ার জন্য বাতিল আর্থিক প্রস্তাব পুনরায় চালুর চেষ্টা করছে বলে একটিবিস্তারিত পড়ুন
বাসায় ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ৪ টুকরো করে খুনিরা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভকে বাসায় ডেকে নিয়ে চাচা ও তার শ্যালক ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে মরদেহ বাথরুমে রেখে চাপাতি দিয়ে কুপিয়ে চার টুকরো করে কালো রঙের লাগেজে ভরা হয়। এরপর রাতের আঁধারে একটি প্রাইভেটকারে করে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদীর কচুরিপানাতে মরদেহভর্তি লাগেজটি ফেলে দেয়। হত্যাকাণ্ডের একদিন পরই কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার মূল হোতা সৌরভের চাচাবিস্তারিত পড়ুন
তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস মোদির

ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি ও এনডিএ-র বিজয় দাবি করেছেন নরেন্দ্র মোদি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার পরে নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে একটি সমাবেশে তিনি বিজয়ী করার জন্য দেশবাসী ও এনডিএ সমর্থকদের ধন্যবাদ জানান। মোদি বলেন, আজকের বিজয় ভারতের সংবিধানের ওপর অটুট বিশ্বাসের জয়। বিজয়ের এই মুহূর্তে আমি জনগণকে অভিনন্দন জানাই। সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গেবিস্তারিত পড়ুন
বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালেও এনডিএ পেয়েছে ২৯৭ আসন

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দৃশ্যমান হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা হারালেও তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৭টি আসন জিতেছে। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। অপরদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট পেয়েছে ২৩২টি আসন। অন্যান্য দল মিলে ২০৪টি আসন পেয়েছে। অন্যদের মধ্যে তৃণমূল পেয়েছে ২৯টি আসন। এককভাবে দল হিসেবে ২৪১টি আসন পেয়েছে বিজেপি। আর কংগ্রেস পেয়েছে ৯৯টি। এদিকে কমিশন ঘোষিত ৫৩ আসনের ৩৬টিই জিতেছে বিজেপি।বিস্তারিত পড়ুন
এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় বিজয় : মোদি

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারলেও এনডিএ জোটের জয় উদযাপনে ইতোমধ্যে দিল্লিতে বিজেপি কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফল ঘোষণার দিন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর সেখানে পৌঁছে উপস্থিত বিজেপি ও শরীক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। এ সময় হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং নরেন্দ্র মোদিকে স্বাগত জানান। বিজয় উদযাপনে বিজেপির সদরদপ্তরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। মোদি বলেন,বিস্তারিত পড়ুন
আশাশুনির খাজরার কাপসন্ডায় অগ্নিকান্ডে অর্ধ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসান্ডায় অগ্নিকান্ডের ঘটনায় ৫০ হাজার টাকার দোকানের মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাজারস্থ এ্যালুমিনিয়ামের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কাপসন্ডা গ্রামের রুহুল আমিন (খোকন) ছেলে বাবু হোসেন কাপসান্ডা বাজারস্থ অ্যালুমিনিয়ামের দোকানে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছেন। ঘটনার সময় হঠাৎ করে বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কিটের মাধ্যমে দোকানে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনেরবিস্তারিত পড়ুন

