জানুয়ারি, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভারতে ধর্মীয় সহিংসতা বন্ধে মোদী-মুর্মুকে চিঠি দিলেন খ্রিষ্টান নেতারা

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে মায়াকান্না করে যাচ্ছে ভারত। অথচ সেই ভারতেই খ্রিষ্টানদের ওপর ধর্মীয় সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ৪০০ জনেরও বেশি জ্যেষ্ঠ খ্রিষ্টান নেতা ও ৩০টি চার্চ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদন থেকে জানা যায়, এরই মধ্যে এই আবেদন তুলে ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছেন খ্রিষ্টান নেতারা।বিস্তারিত পড়ুন
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে (খালেদা জিয়া) ছয় বছর জেলে থাকতে হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এখনো দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, একটা নির্বাচনবিস্তারিত পড়ুন
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী ২৭ জানুয়ারি দিনগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় প্রান গেলো ভ্যান চালকের

সাতক্ষীরা খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় আমিনুল্লাহ কারিকর (৫৫) নামে এক ভ্যান চালকের প্রানহানি ঘটেছে। বুধবার (১জানুয়ারি) বেলা ১টার দিকে মহাসড়কের ত্রিশ মাইল এলাকার অগ্রগতি রিসোর্টের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাতক্ষীরা রসুলপুর এলাকার বরকাত উল্লাহের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জীবিকার তাগিতে আমিনুল্লাহ ভ্যান নিয়ে প্রায় ত্রিশ মাইল মোড়ে থাকত। গতকাল বুধবার বেলা ১টার দিকে তিনি যাত্রী আনতে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপাবিস্তারিত পড়ুন
তালার মাগুরা ইউনিয়নে জাসাসের কমিটি গঠন

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা তালা উপজেলার মাগুরা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মফিজুল ইসলামকে আহবায়ক ও সাদ্দাম হোসেনকে সদস্য সচিব করে ৫৫ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১জানুয়ারী) রাতে তালা উপজেলার জাসাস এর আহবায়ক ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমীন ও সদস্য সচিব রাসেল বিশ্বাসের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদিত হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা শেখ, যুগ্ম আহবায়ক সোহরাব শেখ, শরিফুল ইসলাম, জাহিদ বিশ্বাস, তৌহিদ হাসান, আব্দুল্যা গাজী,বিস্তারিত পড়ুন
কলারোয়া পাইলট হাইস্কুলে নবীন বরণ ও বই উৎসব

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুমে বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শেখ তামিম আজাদ মেরিন বলেন, নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরার কলারোয়ায় জমকালো আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের (১জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর বাসভবনের চত্বরে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন স্লোগানের প্লে কার্ড ও প্রতীক হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
নতুন বই মাতোয়ারা কলারোয়ার প্রাথমিকের শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা কলারোয়ার কোমলমতি শিক্ষার্থীরা। কলারোয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলেরা সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কলারোয়া উপজেলা এস এম মফিজুল ইসলাম প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
ঢাকায় The Law Chamber (TLC)’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকায় The Law Chamber (TLC) এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার ১লা জানুয়ারি সন্ধ্যায় The Law Chamber (TLC) মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন The Law Chamber (TLC) পরিবারের সদস্যবৃন্দ। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন The Law Chamber (TLC) স্বত্বাধিকারী এ্যাডভোকেট স্বরাজ চ্যাটার্জি (বাপ্পা)। তিনি বলেন, “We are committed to our commitments”বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন বই উৎসব

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহমেদ। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

