সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলে নবীন বরণ ও বই উৎসব

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুমে বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শেখ তামিম আজাদ মেরিন বলেন, নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক শফিউল আজম, মাওলানা আক্তারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, আব্দুর রব মাসুম, মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ স্কুলের সকল শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও অবিভাবকবৃন্দ।

পরে নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন।

এদিকে, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়েও নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন