শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়ে গেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, স্বৈরাচারের মাথাটা পালিয়ে গেছে, কিন্তু কিছু কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশে। যেকোনো সময় তারা ভিন্ন আঙ্গিকে মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা করছে। যদি দেশকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয় তাহলে ঐক্যের বিকল্প নেই। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে,বিস্তারিত পড়ুন

প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক: জামায়াতের আমীর

নির্বাচনের আগেই জুলাই-আগস্ট বিপ্লবে গণ-হত্যার বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বিগত সময়ে যারা (আওয়ামী লীগ) মানুষ হত্যা করেছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক।’ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা অতীত নিয়ে কামড়া-কামড়ি চাই না। তবে যারা গণহত্যা, ছাত্র হত্যা, গুম করেছে,বিস্তারিত পড়ুন

ভূমধ্যসাগর উপকূলে ২০ লা*শ উদ্ধার, ‍সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কিছু অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি মরদেহ সমাহিত করা হয়েছে। লিবিয়ার স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, তারা বাংলাদেশি নাগরিক। তবে তারা বাংলাদেশি নাগরিক কি না-লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তা এখনো নিশ্চিত হতে পারেনি। শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায়বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয় স্বীকৃতির ‘একদফা’ ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতির একদফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সাত দফা থেকে একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ (ঢাকা উত্তর সিটি করপোরেশন অবরোধ) কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, আজ থেকে আমরা আর সাত দফা চাই না।বিস্তারিত পড়ুন

খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে: তালায় সাবেক এমপি হাবিব

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ৮ দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনাল খেলায় শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ও সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ অংশগ্রহন করে। খেলায় ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ৩-২ গোলেবিস্তারিত পড়ুন

দুর্নীতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : কালিগঞ্জে মন্ত্রিপরিষদ সচিব

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): মন্ত্রিপরিষদ সচিব ড.মো.আব্দুর রশিদ বলেছেন, ‘সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না। উন্নয়নমূলক সকল প্রকল্পে দুর্নীতির লাগাম টেনে সবাইকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।’ নিজ জন্মস্থান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খড়িতলায় যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশিদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘রাস্তার জন্য বরাদ্দের অর্থের ২০-৩০% কাজ হয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টাইলস শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ও কমিটি গঠন

জাহাঙ্গীর হোসেন : কলারোয়া উপজেলা টাইলস শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলারোয়া হাসপাতাল রোডের লাল্টু স্যারের মার্কেটে কলারোয়া উপজেলা টাইলস শ্রমিক ইউনিয়নের (নিবন্ধন নম্বর-২৫৫৪) অস্থায়ী অফিসে শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও কলারোয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, সাবেক সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লা*শ উদ্ধার

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের হাকিমপুর বাবুর মোড় নামক স্থানের ধান ক্ষেত থেকে আব্দুর রশিদ (৫৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুর রশিদ কেশবপুর উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের গোপসানা গ্রামের জহির আলী গাইনের ছেলে। জানা গেছে- নিহত রশিদ সড়ক নির্মাণ কাজের শ্রমিক ছিলেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর বেলা পথচারীরা উল্লেখিত স্থানের এক ধান ক্ষেতে পানির ভিতর মরা খেজুর গাছে মাথা দিয়ে চিত হয়ে পড়ে থাকতে দেখেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে একই রাতে দুই দোকানে দেয়াল ভেঙ্গে চুরি!

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া বাজারে এক রাতে ২টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কলারোয়া হাসপাতাল রোড়স্থ আশরাফ ট্রেডাস ও সোহেল ট্রেডার্স চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকা নিয়ে গেছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। চুরি হওয়া দোকানের সার ব্যবসায়ীরা জানান, কলারোয়া বাজারে নৈশপ্রহরী রয়েছে। তারপরেও দোকানের ভেন্টিলেটার ও দেয়াল ভেঙ্গে দোকানে চোরেরা হানা দেয়। শনিবার সকালে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডিআরএম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলীর সভাপতিত্বে এবং ফোরামটির উপস্হিত সকল সদস্যেদের সম্মতিতে দৈনিক আমার দেশ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানকে সভাপতি এবং দৈনিক জবাবদিহি পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও এনটিভির অনলাইন সংবাদদাতা মো: আফজাল হোসেনকে সেক্রেটারি করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিস্তারিত পড়ুন