বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক: জামায়াতের আমীর

নির্বাচনের আগেই জুলাই-আগস্ট বিপ্লবে গণ-হত্যার বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘বিগত সময়ে যারা (আওয়ামী লীগ) মানুষ হত্যা করেছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক।’

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা অতীত নিয়ে কামড়া-কামড়ি চাই না। তবে যারা গণহত্যা, ছাত্র হত্যা, গুম করেছে, তাদের বিচার অবশ্যই অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করতে হবে। প্রতিশোধের জন্য নয়, মানবসমাজকে কলঙ্কমুক্ত করতেই তাদের বিচার করতে হবে। কিছুদিন আগেও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন ধর্মের মানুষকে পাহারা দিয়েছেন।

নেতাকর্মীদের কেউ কখনোই কোনো ধর্মের মানুষের ওপর, মন্দির, গির্জা, প্যাগোডায় আঘাত করেনি। আমাদের নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকে টানা ১৫ দিন স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দিয়েছে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা।’

জামায়াতের নেতাকর্মীরা সৎ ও আদর্শিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা কোনো জলমহাল, বালুমহাল, ফুটপাত, বাসস্টেশন দখল করেনি।
আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত না। নেতারা মামলা বাণিজ্যর সঙ্গেও জড়িত না। তবে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগে রাজাকার বেশি ইঙ্গিত করে তিনি বলেন, ‘গত জালেম সরকার সারা দেশে ১০ হাজার রাজাকারের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ৮০ ভাগ লোকই ছিল আওয়ামী লীগের।

তারাই অপকর্ম করেছে। তারা আমাদের কথায় কথায় বলতে অমুক দেশে তমুক দেশে যাওয়ার জন্য। এখন তারাই বিনা পাসপোর্টে, বিনা টিকিটে, বিনা ভিসায় পালিয়ে গেছে।’

দেশবাসীর কাছে সমর্থন চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণের সমথর্ন নিয়ে ক্ষমতায় যেতে পারলে সুনামগঞ্জকে উন্নয়নের চূড়ায় পৌঁছে দেব। এই জেলার সম্পদ ও সম্ভাবনা আছে। যদি আমরা ক্ষমতায় যেতে না-ও পারি, তাহলে দাবি আদায়ের জন্য আপনাদের সঙ্গে আন্দোলন করে দাবি আদায় করব উন্নয়নের জন্য। আমরা ক্ষমতায় গেলে শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী শিক্ষা। যাতে পড়াশোনা করার সঙ্গে সঙ্গেই তারা কাজে লাগতে পারে।’

তিনি বলেন, ‘আড়াই শ বছর আগে ব্রিটিশ, পর্তুগিজ, মোগলরা আমাদের দেশে কাজ করতে আসত। কিন্তু এখন আমাদের মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। মেধা সঞ্চয় করে তারা আর ফিরছে না। তবে সেই দেশ এখনো গড়া সম্ভব। যদি আমাদের নেতৃত্ব দেশপ্রেমিক হয়। আমাদের জাতীয় নেতৃত্ব ধোঁকাবাজির রাজনীতি থেকে বেরিয়ে এলেই এটা সম্ভব।’

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী