বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে: তালায় সাবেক এমপি হাবিব

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ৮ দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনাল খেলায় শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ও সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ অংশগ্রহন করে। খেলায় ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়।
শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ৩-২ গোলে পরাজিত করে সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, আগামির তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহরাব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য আনারুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু