শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শ্যামনগরের কৃষ্ণচূড়ায় জেগে ওঠে উপকূলের জীবন্ত প্রতিরোধ

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): বৈশাখের তপ্ত দুপুরে উপকূলের লবণাক্ত বাতাস যখন প্রকৃতিকে রুক্ষ করে তোলে, তখন শ্যামনগরের মাঠ-ঘাটে কৃষ্ণচূড়ার লাল ফুল যেন রঙিন এক প্রতিরোধের বার্তা নিয়ে আসে। এই আগুনঝরা ফুল শুধু গাছের সৌন্দর্য নয়, উপকূলবাসীর চোখে এটি প্রাকৃতিক প্রতিরোধ আর আশাবাদের প্রতীক। নদী, খাল-বিল ও জলাভূমিতে ভরা শ্যামনগরের বিস্তীর্ণ এলাকায় কৃষিকাজ দিন দিন কঠিন হয়ে উঠছে লবণাক্ততার কারণে। তবুও প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও কৃষ্ণচূড়া ফুলে ফুলে ভরে ওঠে বৈশাখ-জ্যৈষ্ঠে, আনেবিস্তারিত পড়ুন

দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য প্রয়োজন : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের সময়ে ট্যাক্সেশনের ক্ষেত্রে যে অপব্যবহার করা হয়েছে, তার যদি অর্ধেকও করা হতো তাহলে আমাদের শিক্ষায় বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্যে বাজেট তিন গুণ করা যেত। তাইতো বর্তমানে দেশকে এগিয়ে নিতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন। শুক্রবার (১৬ মে) খুলনায় ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের একটি ইতিহাস আছে, গণতন্ত্র হত্যা করার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাসবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় তারুণ্যের অধিকার আদায়ের সমাবেশ উপলক্ষে শুক্রবার রাতে ওই সভা অনুষ্ঠিত হয়। কেঁড়াগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেল, ছাত্রদল নেতা আবির হোসেনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

টানা তিন দিন ধরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের রাস্তায় অবস্থান কর্মসূচি ও অনশন পালনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্থাপিত চারদফা দাবি মেনে নিয়েছে সরকার। এরপর পানি পান করিয়ে অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথমবিস্তারিত পড়ুন

আকাশেই খুলে পড়ে বিমানের চাকা, নিরাপদে অবতরণে প্রশংসায় ক্যাপ্টেন

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পেছনের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা আকাশেই খুলে পড়ে যায়। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ পাইলটের সাহস, দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এতে প্রাণে বেঁচেছেন বিমানে থাকা ৭১ জন যাত্রী। ঘটনার কারণ খুঁজে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার (১৬ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ বিষয়টি জানানোবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যকে অঙ্গীকার

যুক্তরাষ্ট্র আর কোনো দেশের রাষ্ট্রগঠনে নাক গলাবে না : ট্রাম্প

সৌদি আরবের এক জমকালো বলরুমে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কোনো দেশের রাষ্ট্রগঠনে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, বিশ্বকে ‘কীভাবে জীবনযাপন করতে হবে’ তা শেখানোও যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। তার এই ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের গণ্যমান্য অতিথিরা করতালিতে ফেটে পড়েন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) রিয়াদে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেওয়া এ ভাষণে ট্রাম্প কার্যত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বিপরীতে অবস্থান নেন। মরক্কো থেকেবিস্তারিত পড়ুন

তথ্য উপদেষ্টার অনুরোধের পর ছাড়া পেলেন বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী ইসতিয়াক হুসাইন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীকে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জবির শিক্ষার্থী ইসতিয়াককে ছেড়ে দেওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক আইডি থেকেও ছবিটি পোস্ট করাবিস্তারিত পড়ুন

শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকালে বাস টার্মিনালের সামনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে এ অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রমিকনতা শেখ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও শেখ রাশেদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধনবিস্তারিত পড়ুন

জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুমাত্র ভোট বা নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক দল নয়। দলটি বরং আর্ত-মানবতার মুক্তি ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন করে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিবর্তন করতে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ মে) বিকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ডা. শফিকুরবিস্তারিত পড়ুন

৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিলো ভারত : এপির প্রতিবেদন

ভারতের রাজধানী দিল্লি থেকে আটক ৪০ রোহিঙ্গা শরণার্থীকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে- যাদের সমুদ্রে ফেলা হয়েছে, তাদের মধ্যে কিশোর-কিশোরী, বৃদ্ধ এবং বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত মানুষও ছিলেন। ভুক্তভোগীদের স্বজনদের দাবি, দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, শুধুই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু এরপর আর কেউ ঘরে ফেরেনি। আমিনা (ছদ্মনাম) নামের একবিস্তারিত পড়ুন