শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকালে বাস টার্মিনালের সামনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে এ অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রমিকনতা শেখ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও শেখ রাশেদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ আলম, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মেহেরুল্লাহ, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আরশাদ আলী খোকা, ট্রেড সভাপতি মো. হাফিজুর রহমান।
এসময় বিভিন্ন পর্যায়ের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা মানুষের কল্যাণে কাজ করে কিন্তু তাদেরই সমাজে অপমান, বঞ্চিত করা হয়। আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। দুনিয়ার জীবনের পাশাপাশি পরকালের আমলনামার পথ দেখিয়ে দিতে চাই আমরা। এক শ্রেণির মানুষ শ্রমিকদের ব্যবহার করে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলে থাকে। সেই বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।
তিনি আরো বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে শ্রমিকরা এগিয়ে আসলে আমাদের দেশ একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলা সহজ হবে। অফিস উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী