রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ: নজরুল ইসলাম খান

অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, একটি দেশে সামিজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। রাজনৈতিক সরকারের সেটি মোকাবেলা ও সমাধানের জন্য কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে। শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন, পরিপূর্ণ সংস্কারের পক্ষে বিএনপি। তবে একবারে শেষ করার বিষয় নয় সংস্কার। একটি প্রক্রিয়ারবিস্তারিত পড়ুন

উপদেষ্টার ওপর পানির বোতল নিক্ষেপ পরিকল্পিত ষড়যন্ত্র : এ্যানী

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার (১৬ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায় বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, দেশে একটি অদৃশ্য শক্তি দীর্ঘদিন ধরে অস্থিরতা তৈরির পাঁয়তারাবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাহিত্যপাতায় লেখা আহবান

প্রেস বিজ্ঞপ্তি: প্রতি বছরের মতো এবারও ৫ জুন বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরতে সচেতনতার প্রয়োজনীয়তা আজ আরও বেশি। দিবসটি উপলক্ষে সাহিত্য বিষয়ক প্রকাশনা ‘সাহিত্যপাতা’ তাদের আসন্ন ঈদুল আজহা বিশেষ সংখ্যায় পরিবেশ বিষয়ক সাহিত্যকর্ম আহŸান করেছে। লেখা হতে পারে পরিবেশ, প্রকৃতি, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বা প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ক গল্প, প্রবন্ধ, কবিতা, ছড়া বা স্মৃতিচারণমূলক রচনার মতো যেকোনো সাহিত্যধর্মীবিস্তারিত পড়ুন

কুমিল্লায় অনেক উপজেলায় বিএনপির রাজনীতি আ.লীগের টাকায় চলে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না। এটা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

স্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৬ মে ২০২৫ সন্ধ্যায় স্মার্ট মেডিকেল সেন্টারে স্বপ্নসিঁড়ির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক। স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ওহিদুল ইসলাম, সালাউদ্দীন রানা, আসাদুল্লাহ আল গালিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মীর তাহমিদুর রহমান, সহ প্রচার সম্পাদক সম্পাদক বেগমবিস্তারিত পড়ুন

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ভারত-পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ ও নয়াদিল্লি যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ইসহাক জানান, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। এরপর তারা যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ভারতের সাথে যুদ্ধবিরতি চায়নি, তবে ইসলামাবাদ নয়াদিল্লির সাথে ‘যৌগিক সংলাপ’ চেয়েছে, যাতে সমস্ত বিতর্কিত বিষয়ের অবসান ঘটে। ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যদিও কোনোবিস্তারিত পড়ুন

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আগামী ১৮ মে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য লড়বে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও দ্বিতীয় সেমিফাইনালে ভারত জয়লাভ করে। নেপাল বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বাগতিক ভারতের বিরুদ্ধে মালদ্বীপ তেমন লড়াই করতে পারেনি। ৩-০ গোলের সহজ জয় পায় ভারত। ভারতের অরুণাচল প্রদেশে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। প্রথমার্ধে দুই গোলের লীড ছিল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপে খেলায় ফেরার চেষ্টাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। অদ্য ১৬ মে ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, গাজীপুর, কালিয়ানী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা ও হিজলদী এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার জেয়ালা যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী যুব সংগঠন জেয়ালা যুব সংঘের উদ্যোগে ২৪তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বাদ আসর জেয়ালা দিঘির পাড়ে অবস্থিত মাঠ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।যা চলতে থাকে গভীর রাত পর্যন্ত। তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মনমুগদ্ধকর আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন মাওলানা আজিজুল ইসলাম (জিহাদী)। জেয়ালা কেন্দ্রীয় বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি ও আলহাজ্ব জেহেরবিস্তারিত পড়ুন

নলতায় শিশুতোষ গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’র বর্ণাঢ্য প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিনিধি: শিশু সাহিত্যিক আব্দুল বারী আল বাকী রচিত শিশুতোষ পাঁচটি গ্রন্থ এবং লিটল ম্যাগাজিন ‘মিতালী’-এর বর্ণাঢ্য প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শিশুদের আবৃত্তি, সাহিত্য পাঠ, ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর এই আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। অনুষ্ঠানটি আয়োজন করে ‘নলতা মিতালী কচি-কাঁচার মেলা’। লেখক আব্দুল বারী আল বাকির শিশু-কিশোরদের জন্য লেখা নতুন পাঁচটি গ্রন্থ এবং মেলার নিজস্ব লিটল ম্যাগাজিন ‘মিতালী’ এ উপলক্ষে প্রকাশিত হয়।বিস্তারিত পড়ুন