মে, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভা

নিজস্ব প্রতিনিধি: সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির যৌথ আয়োজনে এবং কদমতলা বাজার কমিটির সার্বিক সহযোগিতায় কদমতলা বাজারস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়কে জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আকবর আলী,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদকের পদত্যাগ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদকের পদ থেকে মোঃ মনিরুজ্জামান মনি পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ মে) রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের কাছে এই পদত্যাগ পত্র জমা দেন। এ বিষয় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন বলেন, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সংগঠনের প্রতি অমনোযোগী ও উচ্ছৃঙ্খল আচারণ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সঙ্গে জড়িত থাকায় কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকে সাধারন সম্পাদক মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন
গ্রামের কথা নিউজ পোর্টাল’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় নিউজ পোর্টাল গ্রামের কথা’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টায় শহরের ম্যানগ্রোভ সভা সেন্টারে এ কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামের কথা নিউজ পোর্টাল’র সম্পাদক ও দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধিবিস্তারিত পড়ুন
কলারোয়ার মুরারীকাটি হাইস্কুলের নতুন সভাপতি তপুকে ফুলেল শুভেচ্ছা

কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিক শেখ ফরহাদ হোসেন তপু। সম্প্রতি যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটিতে মোস্তফা আলী আহমেদ শিক্ষক প্রতিনিধি, মাসুদা পারভীন অভিভাবক সদস্য ও প্রধান শিক্ষক মো.আমানুল্লাহ আমান পদাধিকারবলে সদস্য সচিব মনোনীত হয়েছেন। এদিকে, নতুন সভাপতি শেখ ফরহাদ হোসেন তপু বিদ্যালয়ে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক-কর্মচারীরা। নতুনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ভারতীয় মালামাল আটক

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি আভিযানে তলুইগাছা মাঠ ও মাল্টা বাগান নামক স্থান হতে ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৬ ইউনিয়নে যুবদলের মতবিনিময় সভা

কলারোয়া প্রতিনিধি: তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কলারোয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে বৃহস্পতিবার উপজেলার কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর, কেরালকাতা, হেলাতলা ও কুশোডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় এ সমাবেশ সফলে যুবদলের ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে এই গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, মেহেদী হাসানবিস্তারিত পড়ুন
খুলনায় তারুণ্যের মহাসমাবেশ সফল করার তালায় প্রস্তুতি সভা

সেলিম হায়দার : ১৭ মে খুলনায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুই ধ*র্ষ*কের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কলেজ ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় আশাশুনি উপজেলার মৌলভী আব্দুল লতিফ কলেজের মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মৌলভী আব্দুল লতিফ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেন জানায়, তার এক সহপাঠী শিক্ষার্থীকে আনুলিয়া গ্রামের দুই লম্পট মফিজুল ইসলাম সানা ও আবু বক্কার সিদ্দিক প্রায়ই কুপ্রস্তাববিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ফিরোজ হোসেন ও আব্দুর রহিম, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা শাখার আয়োজনের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
শ্যামনগরের বংশীপুর মাদ্রাসায় ইসলামিক প্রতিযোগিতা

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান গাজী আব্দুর রউফ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সম্মানিত অতিথি গাজী আব্দুরবিস্তারিত পড়ুন

