বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় তারুণ্যের মহাসমাবেশ সফল করার তালায় প্রস্তুতি সভা

সেলিম হায়দার : ১৭ মে খুলনায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি মহাসমাবেশ সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, অতীতে সকল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেমন সকলের সংঘবদ্ধ ছিলাম। আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বিএনপি নেতা আবুল কালাম বিশ^াস, গাজী সুলতান আহমেদ, রাশিদুল হক রাজু, শহিদুল ইসলাম, গাজী আছির উদ্দিন, শেখ আব্দুর হান্নান, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স,ম ইয়াছিন ইল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নে সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম-সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক