শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুই ধ*র্ষ*কের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কলেজ ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় আশাশুনি উপজেলার মৌলভী আব্দুল লতিফ কলেজের মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মৌলভী আব্দুল লতিফ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেন জানায়, তার এক সহপাঠী শিক্ষার্থীকে আনুলিয়া গ্রামের দুই লম্পট মফিজুল ইসলাম সানা ও আবু বক্কার সিদ্দিক প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ এপ্রিল কলেজে যাওয়ার পথে সু কৌশলে অপহরণ করে এবং রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত ধর্ষকরা গ্রেপ্তার হয়নি।

একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মেরিনা খাতুন জানান, আমাদের সহপাঠী বান্ধবীর সাথে যে ঘটনা ঘটেছে আমরা মানববন্ধন থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর যেন এমন ঘটনা কোন ছাত্রীর সাথে না ঘটে।

মৌলভী আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র মন্ডল বলেন, আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে ধর্ষকরা প্রকাশ্য ঘুরে বেড়ালো পুলিশ এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করেনি। তাহলে কি আমাদের ছেলেমেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেনা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

ধর্ষিতা কলেজ ছাত্রী পিতা জানান, কলেজে যাওয়ার পথে আনুলিয়া গ্রামের দুই লম্পট জোরপূর্বক আমার মেয়েকে মাইক্রো যোগে উঠিয়ে নিয়ে যায়। এবং শারীরিক নির্যাতন চালায়। আমি ওই দুই ধর্ষকের বিরুদ্ধে কোর্টে মামলা করি। বর্তমান মামলাটি আশাশুনি থানার ওসির তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমান তারা আমাদেরকে দেশ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

মৌলভী আব্দুল লতিফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহানারা বেগম বলেন, আমার কলেজের একটি মেয়ের সাথে কয়েকদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আজকে এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে। আমরা কলেজের পক্ষ থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফিন বলেন, কলেজছাত্রী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় কোর্টে মামলা হয়েছে। কোর্ট মামলাটি থানাকে নির্দেশ দিলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে মানববন্ধন কর্মসূচিতে প্রভাষক দীপ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেন, মেরিনা সুলতানা ও পুষ্পা সুলতানা প্রমূখ।

মানববন্ধনে শিক্ষক অভিভাবক এবং কলেজের ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস