বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভা

নিজস্ব প্রতিনিধি: সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির যৌথ আয়োজনে এবং কদমতলা বাজার কমিটির সার্বিক সহযোগিতায় কদমতলা বাজারস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়কে জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সদস্য সচিব মুনসুর রহমান, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক, জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নাজমা আক্তার নদী, শাহানারা খাতুন রিনা, পানি কমিটির সদস্য আসাদুল ইসলাম প্রমূখ। পথসভায় প্রশাসন ও সরকারের কাছে ভুমিহীন মুক্ত জেলা ঘোষনা বাতিল করে হতদরিদ্র উচ্ছেদকৃত ভুমিহীনদের ও ভুমিহীনদের পুনঃ বাসনসহ জলবদ্ধতা নিরসন, টেস্টাইল মিল চালু, ড্রেন সংস্কার, কদমতলা বাজারস্থ মাছ বাজার চাননি নির্মাণ, কাঁচা বাজার চাননি ছাউনি সংস্কার, কদমতলা বাজার চত্বরে ডাস্টবিন স্থাপন ও নদী খাল সংস্কারের দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা