মে, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত মহাসড়ক হবে ছয় লেনের : উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেন মহাসড়ক অনুমোদন হয়ে গেছে। আশা করি দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত এ মহাসড়ক করা হবে। শনিবার (১০ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মহাসড়ক সংকীর্ণ থাকার কারণে এখন ভাঙ্গার পর থেকে বরিশাল আসতে যাত্রীদেরবিস্তারিত পড়ুন
দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: ফখরুল

দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গসংগঠন— যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিলেন তামিম ইকবাল

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। শনিবার (১০ মে) বিকেল সোয়া ৫টায় তিনি সমাবেশের মঞ্চে উপস্থিত হন। এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বক্তব্য রাখছিলেন। বিএনপির তিন অঙ্গ সংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে সমাবেশটি যৌথভাবে আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলবিস্তারিত পড়ুন
আইসিটি অ্যাক্টে আ’লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে বৈঠক ডাকা হয়েছে : প্রেস সচিব

আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমাদের সরকার বিবৃতি দিয়েছে। আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই উপদেষ্টাবিস্তারিত পড়ুন
ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কিছুক্ষণ পরেই এই ঘোষণা এলো। গত কয়েকদিন ধরে চলা তীব্র সংঘর্ষের পর দুই দেশ শনিবার (১০ মে) বিকেলে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। আকাশপথে যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ায় বাণিজ্যিক বিমান চলাচল ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় তাৎপর্যপূর্ণ স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবিস্তারিত পড়ুন
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে কার্যকর হয়েছে। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধবিরতির জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় প্রায় তিন ডজন দেশ যুক্ত ছিল। তিনি এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার প্রতি আলাদাভাবে শ্রদ্ধা জানান। দার বলেন, পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করেছে—তবে তা সার্বভৌমত্বেরবিস্তারিত পড়ুন
ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র

ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!বিস্তারিত পড়ুন
ভারত-পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা করতে রাজি: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তান `তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’ এক্স-এর এক পোস্টে রুবিও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। তিনি আরও বলেন, শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীবিস্তারিত পড়ুন
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কাশ্মীরে স্বস্তি

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দারা। পাশাপাশি, অনেকেই দীর্ঘস্থায়ী সমাধানের আশায় প্রার্থনা করছেন। শ্রীনগরের ২৫ বছর বয়সী রুমাইসা জানের বিয়ে আগামী সপ্তাহে। তিনি আল-জাজিরাকে বলেন, আমি খুব উৎকণ্ঠায় ছিলাম। এত মানুষের প্রাণ যাওয়ার পর এটা সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। আমরা শান্তি চাই, সব শত্রুতা শেষ হোক। একটি ভ্রমণ সংস্থার মালিক ফিরদৌস আহমদ শেখ বলেন, কাশ্মীরকে দুই দেশের জন্য যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে—এটা সত্যিইবিস্তারিত পড়ুন
বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারত

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটি চুক্তি হয়। সংক্ষিপ্ত এক বিবৃতিতে মিশ্রি বলেন, উভয় পক্ষ সম্মত হয়েছে যে, স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের যুদ্ধ ও সামরিক কার্যক্রম শনিবার ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে বন্ধ থাকবে। তিনি আরও জানান, এ সমঝোতা কার্যকর করার জন্য উভয় পক্ষকেই নির্দেশ দেওয়াবিস্তারিত পড়ুন

