সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান

ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও ভারত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি আরও লেখেন, নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রেখে পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করছে! ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই যুদ্ধবিরতির বিষয়টিবিস্তারিত পড়ুন

ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এ বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ! ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোবিস্তারিত পড়ুন

স্যুট পরে এলে ছাইড়া দিও না, খেয়াল রাইখো : বিমানবন্দর পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়েছেন। পরিদর্শনে যেয়ে তিনি ইমিগ্রেশনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় ইমিগ্রেশনে উপস্থিত একজন পুলিশ সদস্যকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্যুট পরে এলে ছাইড়া দিবা আর অন্যদের আটকায়ে রাখবা তা কইরো না, একটু খেয়াল রাইখো। শনিবার (১০বিস্তারিত পড়ুন

সুন্দরবন দিয়ে বাংলাদেশে ৬২ জনকে পুশইন বিএসএফের

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (০৯ মে) বিকাল ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকার নদী পথে দিয়ে তাদের বাংলাদেশে পুশইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ। তবে তারা বাংলাদেশি না ভারতীয় তা সঠিকভাবে জানা যায়নি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশবিস্তারিত পড়ুন

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের মনে প্রশ্ন তৈরি করছে- নানা ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। সংস্কারের নামে সময়ক্ষেপণের অভিযোগও উঠেছে। সম্প্রতি কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা- তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেট খামারবাড়ী বার্ক মিলনায়তনে ‘ইস্টারবিস্তারিত পড়ুন

আসুন প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে দেশ গড়ি: মির্জা ফখরুল

বর্তমান সংকটময় মুহূর্তে ঐক্যে জোর দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সেই সময়ের যে অসাধারণ ভ্রাতিত্ব, ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য। সেই বোধ, সেই চেতনা, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে।তাই আসুন- বিভাজন নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে সবাই মিলে গড়ি। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেট খামারবাড়ী বার্ক মিলনায়তনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের প্রস্তুতি সভা

কলারোয়া প্রতিনিধি: তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কলারোয়া উপজেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামি ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় এ সমাবেশ সফল করার জন্য উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিয়ন কমিটিকে সমাবেশে অংশগ্রহণ করার আহবান জানানো হয়। শুক্রবার রাত ৮ টায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুলবিস্তারিত পড়ুন

খুলনার তারুণ্যের সমাবেশ সফল করতে তালায় যুবদলের প্রস্তুতি সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : ১৭ মে খুলনায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে তালা উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯মে) বিকাল ৫টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা যুবদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেটসহ এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৯ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ঘোনা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর ও বাকাল চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে তারা। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) সকাল ৯টায় সদরের লাবসা ফুটবল মাঠে জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ,বিস্তারিত পড়ুন