সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে সরকারি খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে ভুমিদস্যুদের কবল থেকে আটলেখালী খাল উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুম্মার নামাজবাদ কালিগঞ্জ উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সাধারণ জনগনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী নুরুজ্জামান পাড়, সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম বারী, বিশিষ্টজন আব্দুল মান্নান, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আব্দুল খালেক, শাহিনুর রহমান মীর প্রমুখ। এসময় বক্তাগন বলেন, উপজেলার নৌবসপুর, নীলকন্ঠপুর, বন্দকাটিবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘূর্নিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকাল ৫টায় নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও উত্তরণের বাস্তবায়নে মাঠ মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউপি সদস্য ইয়াসিন আলী। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় মনোজ মন্ডলের নির্দেশনায় সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন। গল্পটি লিখেছেনবিস্তারিত পড়ুন

আটকের পরেও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেয়া হয়..

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অফিস থেকে ফোন কল পেয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে এয়াপোর্টে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ ঘটনায় বৃহস্পতিবার ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্টে লিখেছেন, ‘আবদুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোনকল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে!!! স্যরি, হয় চুপ্পুকেবিস্তারিত পড়ুন

কলারোয়ার তুলসিডাঙ্গায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসান

দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসান ঘটাতে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তুলসিডাঙ্গা এলাকায় শুরু হয়েছে নতুন ড্রেনেজ ও রাস্তা নির্মাণ প্রকল্প। শুক্রবার (৯ মে) সকালে সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ডা. ইউনুস আলী বাবুর উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘ প্রায় দুই বছর যাবত তুলসিডাঙ্গায় বাংলাদেশ জামাতে ইসলামীর অফিসের পিছনের রাস্তাটি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম জলাবদ্ধতায় ভুগছিল। জলাবদ্ধতার ফলেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ

পূর্বনির্ধারিত সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান প্রতিবেশী দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে গতকাল বন্ধ হয়ে যায় আইপিএল। টুর্নামেন্টের মাঝ পথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় সব কিছু ওলট পালট হয়ে গেছে। আইপিএলের পর জুনের শুরুতে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে যাওয়ার কথা । সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর বাংলাদেশে। আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের বাকি ম্যাচ আয়োজনের জন্য সময়বিস্তারিত পড়ুন

আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ : নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্নবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইটভাটায় টাস্কফোর্স অভিযানে ১ লাখ টাকা জরিমানা

গাজী হাবিব, সাতক্ষীরা:

এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জনগণের: তারেক রহমান

ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়। এই দেশ জনগণের। আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীনের পর থেকে সেই প্রতিচ্ছবি আওয়ামী লীগের আমলে দেখা যায়নি। আওয়ামী লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল।বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

রাজনৈতিক দলগুলো চাইলে বা বিচারিক আদালতের এ সম্পর্কে কোন পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (৯ মে) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সমমনা দলগুলো। আসিফ নজরুল স্ট্যাটাসে লিখেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধবিস্তারিত পড়ুন

‘আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক ‘জুলাই’

‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’- স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ।আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেয়ার পরই দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করেন। শুক্রবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়।যেন ফিরে এসেছে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন