শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সরকারি খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে ভুমিদস্যুদের কবল থেকে আটলেখালী খাল উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুম্মার নামাজবাদ কালিগঞ্জ উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সাধারণ জনগনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী নুরুজ্জামান পাড়, সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম বারী, বিশিষ্টজন আব্দুল মান্নান, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আব্দুল খালেক, শাহিনুর রহমান মীর প্রমুখ।

এসময় বক্তাগন বলেন, উপজেলার নৌবসপুর, নীলকন্ঠপুর, বন্দকাটি ও ফতেপুর গ্রামের শতশত হেক্টর জমির পানি নিস্কাশনের একমাত্র খালটি আজও জবরদখল করে খাচ্ছে ভুমিদস্যু নীলকণ্ঠপুর গ্রামের মৃত্যু বদরুদ্দীন সরদারের ছেলে জলিল সরদার, খলিল সরদার, সুমন সরদারসহ তাদের দোসররা। সে কারণেই বর্ষার মৌসুমে ঐ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকসহ বসবাসকারী শতশত সাধারণ পরিবার ও ভুক্তভোগী জনগন ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বহু পুরাতন আটলেখালী খালটি উন্মুক্তের দাবীতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ আশু কামনা করেছে এলাকায় সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন