শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘূর্নিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকাল ৫টায় নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও উত্তরণের বাস্তবায়নে মাঠ মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউপি সদস্য ইয়াসিন আলী।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় মনোজ মন্ডলের নির্দেশনায় সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন। গল্পটি লিখেছেন মাহফুজ আলম। গল্পের মধ্যে শিল্পিবৃন্দ নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন ঘূর্নিঝড়ের পূর্বে, ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়, উদ্ধার কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, প্রতিবন্ধী, নারী ও শিশু বান্ধব সাইক্লোন শেল্টার প্রস্তত সহ অন্যান্য বিষয়ে।

মাঠ মহড়ায় বক্তারা বলেন সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি দুর্যোগ প্রবন এলাকা শ্রীউলা মানুষের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। এছাড়া উপকূলীয় এলাকায় এধরনের মহড়া পরিবেশন করার আহব্বান জানান।

মাঠ মহড়া পরবর্তী বক্তব্য রাখেন টুপি সদস্য ইয়াসিন আলী আব্দুর রাজ্জাক, আবু হাসান, মহিলা ইউপির সদস্য শাহনাজ পারভিন, সিপিপি সদস্য মোঃ হাসান,উত্তরণের প্রজেক্ট সমন্বয়কারী ছাবেকুন্নাহার, উপজেলা সমন্বয়কারী রেণুকা কর্মকার, মনিটরিং সমন্বয়কারী সেজিনা খান প্রমুখ। এলাকার শত শত নারী-পুরুষ শিশু নাটকটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান