মে, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আবদুল হামিদের দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললো সরকার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগকে ঘিরে দেশজুড়ে প্রশ্ন ও সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাঙ্ককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন আবদুল হামিদ। আবদুল হামিদের দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র-জনতা। উপদেষ্টাদের পদত্যাগও দাবি করেছেন অনেকে। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে সরকার জানিয়েছে, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে: সরকারের বিবৃতি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে। এই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে সরকার। শুক্রবার (৯ মে) সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষবিস্তারিত পড়ুন
ছাত্রদের আরেক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল ছাত্রদের আরেকটি নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। শুক্রবার (৯ মে) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে দলটির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা এলো। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার অনেকে দলটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। তিনি জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার নেতৃত্বেই ‘আপ বাংলাদেশের’ আত্মপ্রকাশ হলো। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আলীবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মঈন খান

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এটা বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এটি নির্বাচন কমিশন, সরকার ও যারা নিষিদ্ধ করতে চায় তাদের ঐকমত্যের বিষয়। জনগণই সিদ্ধান্ত নেবে, কারা নির্বাচন করবে বা কারা করবে না। শুক্রবার (৯ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মঈন খানবিস্তারিত পড়ুন
‘যখন ভারতে হামলা করব, পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

বৃহস্পতিবার রাতে ভারতে মিসাইল হামলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। কিন্তু ইসলামাবাদ এমন অভিযোগ সাফ উড়িয়ে দিয়ে বলেছে, আমরা যদি হামলা করি, সেটা ঘোষণা দিয়েই করব—এখনো সময় আসেনি। যখন করব, গোটা বিশ্ব দেখবে। এতদিন হামলার হুমকি দিয়ে গেলেও এখনও পর্যন্ত পাল্টা কোনো হামলা চালায়নি পাকিস্তান। গত ৬ মে রাতভর পাকিস্তানের নয়টি স্থাপনায় বিমান হামলা চালায় ভারত। এতে নারী ও শিশুসহবিস্তারিত পড়ুন
পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে ‘না’ বললো আরব আমিরাত

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে। পাকিস্তান থেকে পিএসএল সরিয়ে নিয়ে আরব আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। অন্যদিকে নিরাপত্তা শঙ্কায় এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল ভারত। যদিও পাকিস্তান আগে থেকেই আমিরাতের সঙ্গে আলোচনা সেরে ফেলায় ভারতকে না করে দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড। একবিস্তারিত পড়ুন
আইপিএল স্থগিত

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বৃহস্পতিবার (৮ মে) জম্মু ও পাঠানকোট অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান। এতে সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। এবার এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল আইপিএলের ১৭তম আসর। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইপিএল কতৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করাবিস্তারিত পড়ুন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে। সেই প্রসেসিংগুলোবিস্তারিত পড়ুন
আইভী আটক, কারাগারে পাঠানোর আদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালত এ আদেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযানবিস্তারিত পড়ুন
আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বহনকারী গাড়ির ওপর হামলা হয়েছে। এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে। অভিযানে উপস্থিত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান বলেন, সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে আসার সময়বিস্তারিত পড়ুন

