মে, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আপত্তিকর অপপ্রচারণা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরাতে বিশাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের মোজাহারের পাম্প থেকে শুরু হয়ে নিউমার্কেট পাকা পোল প্রদক্ষিন শেষে পোস্ট অফিসে এসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। “দেশনায়ক তারেক রহমানবিস্তারিত পড়ুন
সার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ

গাজী হাবিব, সাতক্ষীরা: সার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ মে) বিকালে শহরের সঙ্গীতা মোড় থেকে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি নেতা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদীর স্বপন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের রেজাউল ইসলামবিস্তারিত পড়ুন
যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার এই ঘোষণার পরই এক ফেসবুক পোস্টকে সিদ্ধান্তটিকে প্রহসন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টা ২২ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে নাহিদ লিখেছেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণাবিস্তারিত পড়ুন
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ওই পোস্টে তিনি লিখেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি আরও লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবংবিস্তারিত পড়ুন
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ভারত

এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনাসংলগ্ন এলাকা। খবরে বলা হয়,বিস্তারিত পড়ুন
অনির্বাচিত সরকার দেশের উপকারে আসে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য খুব উপকারে আসতে পারে না। বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে অ্যাডভোকেট মরহুম এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই স্মরণসভা হয়। সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিনবিস্তারিত পড়ুন
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কারাতে প্রশিক্ষণ গ্রহণ করি নিজের আত্মরক্ষা নিজেই করি এই শ্লোগানকে সামনে রেখে বৃহষ্পতিবার বিকাল ৩ টায় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ুু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোরীদের ২০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৪-২৫ সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা ও নবগঠিত জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।বিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় দুস্থ পরিবারকে নতুন ব্যাটারি চালিত ভ্যান উপহার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া নতুন বাজারের মেসার্স আলী ট্রেডার্স প্রোভাইডার সাবেক সদস্য তাইজুল ইসলামের উদ্যোগে ও পরিবারে সদস্যদের অর্থায়নে রোকনুজ্জামান নামে এক অসহায় গরিবের মাঝে নতুন ইঞ্জিন ভ্যান বিতরন করেছে। ৮ মে দুপুরে নতুন বাজারে নিজস্ব বাসভবন সামনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই নতুন ইঞ্জিন ভ্যানের চাবি হস্তান্তর করা হয়। এই রোকনুজ্জামান উপজেলা দেয়াড়া গ্রামের অসুস্থ শহিদুল ইসলামের একমাত্র পুত্র। এর আগে তিনি তার মায়ের সাথে দেয়াড়া পাঁজাখোলা ঘাটের খেয়া নৌকা চালিয়েবিস্তারিত পড়ুন
দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নজরুলকে চেয়ারম্যান নিয়োগ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার-নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো.মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগেরবিস্তারিত পড়ুন

