বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ

গাজী হাবিব, সাতক্ষীরা: সার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৯ মে) বিকালে শহরের সঙ্গীতা মোড় থেকে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি নেতা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদীর স্বপন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের রেজাউল ইসলাম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম, লাবসা ইউনিয়ন বিএনপির বাবু, বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র আব্দুল্লাহ আল মামুন, ধুলিহর ইউনিয়ন বিএনপির রুবেল হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির জাকির হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির ডিউক, বল্লী ইউনিয়ন বিএনপির মেম্বার রবিউল ইসলাম, কুশখালী ইউনিয়ন বিএনপির পলাশ, আগরদাড়ী ইউনিয়ন বিএনপির আব্দুল করিম মাস্টার, বৈকারী ইউনিয়ন বিএনপির ডা. আব্দুল গফুর, ঘোনা ইউনিয়ন বিএনপির সোহরাব হোসেন, আফসার আলী, ভোমরা ইউনিয়ন বিএনপির মোজাম্মেল হক, লাল্টুসহ সদর উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের আগে যারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারাই আজ বিএনপির সার্চ কমিটির সদস্য। তাছাড়া, আওয়ামী লীগের ক্যাডার এবং দোসরদের নিয়েও ওই সার্চ কমিটি গঠন করা হয়েছে। অনতিবিলম্বে এ সার্চ কমিটি বাতিল না করলে আমরা জেলা বিএনপির বিরুদ্ধে মাঠে নামবো।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী