বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আপত্তিকর অপপ্রচারণা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরাতে বিশাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের মোজাহারের পাম্প থেকে শুরু হয়ে নিউমার্কেট পাকা পোল প্রদক্ষিন শেষে পোস্ট অফিসে এসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। “দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সাইদুর রহমান জিন্দাবাদ, সাইদুর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বহিস্কার বহিস্কার, রোমেলের বহিস্কার চাই, সাইদুর ভাইয়ের ভয় নাই, রাজপপ ছাড়ি নাই শ্লোগানে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।

কালিগঞ্জের জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহবায়ক মাহাসিন আলম, সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাসেউল করিম রোমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কলারোয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শহর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ ও শামিম হোসেন রাজা, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফারহান মাসুক, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপন, সাতক্ষীরা শ্রমিকদলের নেতা রেজাউল ইসলাম রেজা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পী।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের আপন ভাগ্নে খালিদ মন্জুর রোমেল স্যোসাল মিডিয়াতে আপত্তিকর মন্তব্য করেন। রোমেল তারেক রহমান সম্পর্কে বলেন, তারেকরা লন্ডনে থাকলে বাংলাদেশ ভালো থাকবে। রোমেল প্রিয় নেতার সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন। এছাড়াও জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম কারিগর এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কলম সৈনিক দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে রোমেলসহ কলারোয়ার একটি কুচক্রিমহল ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। সাইদুরের ভাবমূর্তি নষ্টের জন্য তারা পাঁয়তারা করছে। অবিলম্বে মিথ্যাচার এবং আপত্তিকর প্রচারণা বন্ধ না করা হলে অসৎ চক্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরো বলেন, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কারোর কথা বলার সুযোগ ছিলো না, তখন সাইদুর রহমান লেখনির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ করে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন। আজ দলের ভালো সময় একটি অসৎ চক্র পরিকল্পিতভাবে সাইদুরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। সাতক্ষীরাতে নব্য কোন ফ্যাসিস্ট তৈরি হতে দেয়া হবে না। অসুস্থ্য এবং অপরাজনীতিমুক্ত সাতক্ষীরা বির্নিমানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা এখনো জনাব তারেক রহমানের রাজনীতির স্পিরিট ধারণ করতে পারছে না, তাদের রাজনীতি সাতক্ষীরাতে চলবে না। অপপ্রচারকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাতক্ষীরা জাতীয়তাবাদী পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করতে হবে। নতুবা রাজপথে কঠিন আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার