মে, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ছেলের সংবাদ সম্মেলন

আতাউর রহমান : কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ও মালামাল ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত অবনী ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ। বৃহস্পতিবার কলারোয়া প্রেসক্লাবে বিশ্বজিৎ ঘোষ তাঁর লিখিত বক্তব্যে বলেন, পৈত্রিক ৬ শতক জমি নিয়ে একই গ্রামের বাসুদেবের স্ত্রী দিপালী ঘোষের সাথে বিরোধ চলে আসছে। তাঁর বাবা প্রয়াত অবনী ঘোষ ১৯৬৩ সালে বামনখালি মৌজার ৮ শতক জমি ক্রয় করেন। এরমধ্যে ৬ শতক জমি খাস খতিয়ানে চলে যায়। সেই জমি দিপালীবিস্তারিত পড়ুন
শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে ০৭ ও ০৮ মে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের ৪০ জন নারী সদস্যদের ২ দিন ব্যাপী এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ৮ মে বিকাল ৪টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রামবিস্তারিত পড়ুন
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো বাড়লো

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো দুই মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৪ মে থেকে ৬০ দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটেরবিস্তারিত পড়ুন
এক কোটির অধিক নতুন সদস্য সংগ্রহে কর্মসূচি ঘোষণা বিএনপির

এক কোটির অধিক নতুস সদস্য সংগ্রহে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (৮ মে) প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়, আমাদের কাজ শুরু হবে আগামী ১৫ মে থেকে ১৫ জুলাইবিস্তারিত পড়ুন
আবদুল হামিদের দেশত্যাগ : তদন্ত কমিটি গঠন, এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপার কিশোরগঞ্জকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন এআইজিবিস্তারিত পড়ুন
আবদুল হামিদের দেশত্যাগ: শাস্তি পেলেন ৩ কর্মকর্তা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেনবিস্তারিত পড়ুন
রবিঠাকুরের জন্মদিনে

বাবুল চন্দ্র সূত্রধর: তুমি জন্মেছিলে বলে বাংলা ভাষা বিশ্বের আসনে, তুমি এসেছিলে বলে বাঙ্গালী আপনারে লয় চিনে। তুমি জানালে অন্তরের অভেদ পতিতে ব্রাহ্মণে, আর্য অনার্য শুচি অশুচি কিংবা মুঘলে পাঠানে। তুমি শেখালে সঙ্গীত যত ভূখানাঙা চাষাকিষাণে, বঞ্চিত মথিত দলিত মজৃুর চণ্ডাল অভাজনে। প্রেরণা দিলে সোপান দেখালে মনন সংশোধনে, স্বাধীনতা সাম্য মুক্তি অর্জন শুধু ’আত্মশক্তি’ গুণে। তুমি বুঝালে মানবে মানবে ভেদ নেই অধিকারে, মননে চেতন যোগে তন্দ্রাচ্ছন্ন মনের দেবতারে- জাগিয়ে দিতে জানিয়েবিস্তারিত পড়ুন
আব্দুল হামিদের দেশত্যাগে জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করবো : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দিনাজপুরে ডিসি অফিসে এক বৈঠকে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি বলেন,‘আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)।বিস্তারিত পড়ুন
এবার জুলাই ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন শহিদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছেড়েছেন ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার রাতে স্নিগ্ধ নিজেই পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। উচ্চ শিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি। গত বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতিবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার বিষয়ে নিয়ে রিজভীর বক্তব্য

আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বৃহস্পতিবার (৮ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান রিজভী। এর আগে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

