শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আব্দুল হামিদের দেশত্যাগে জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করবো : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার দিনাজপুরে ডিসি অফিসে এক বৈঠকে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় তিনি বলেন,‘আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

‘ডামি রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতা করার’ অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় তারা।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। পরে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে এ আলটিমেটামের কথা বলা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর দেওয়া এই স্মারকলিপিতে বলা হয়, গণমাধ্যমের তথ্যমতে- ‘অন্তর্বর্তী সরকারের সহায়তায় ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ তার পুত্র ও শ্যালককে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে।আপনার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকা অবস্থায় কিভাবে সে পালাল? ডামি রাষ্ট্রপতি আবদুল হামিদ একজন ফ্যাসিবাদের দোসর ও হত্যা মামলার আসামি। আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যথাযথ জবাব, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে।অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার।’

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘এই সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার। জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্র সংস্কার, আহতদের পুনর্বাসন ও শহিদের যথাযথ মর্যাদা প্রদান ছিল আপনাদের ওপর জনগণের অর্পিত দায়িত্ব। কিন্তু আপনারা ধীরে ধীরে সেই দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। তাই গণঅভ্যুত্থানের অংশীজনদের পক্ষ থেকে আপনাদের প্রতি ধিক্কার ও ঘৃণা প্রকাশ করছি।’

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান