বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ০৭ ও ০৮ মে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের ৪০ জন নারী সদস্যদের ২ দিন ব্যাপী এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ৮ মে বিকাল ৪টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা।

এনগেজ প্রকল্পের নারীর সদস্য সাবিনা খাতুন এবং দীপ্তা মন্ডল ও এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নীলিমা রানী এই উক্ত প্রশিক্ষণ প্রশিক্ষকের ভূমিকা পালন করেন।

নারী সদস্য স্বপ্না বেগম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি সমাজে বা পরিবারে কিভাবে নিজের অধিকার, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অধিকার নিয়ে কাজ করব সেটা শিখতে পেরেছেন।

অন্য একজন নারী সদস্য সুপ্রভাত জোয়াদ্দার বলেন, নারী অধিকার, এ্যাডভোকেসির ধাপ এডভোকেসি সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। অধিকার প্রতিষ্ঠা করতে এই জ্ঞান কাজে লাগবে। নারীদের নিয়ে এমন ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা