বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে ‘না’ বললো আরব আমিরাত

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে। পাকিস্তান থেকে পিএসএল সরিয়ে নিয়ে আরব আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

অন্যদিকে নিরাপত্তা শঙ্কায় এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল ভারত। যদিও পাকিস্তান আগে থেকেই আমিরাতের সঙ্গে আলোচনা সেরে ফেলায় ভারতকে না করে দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে যোগাযোগ করে বাকি আইপিএল ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের অনুরোধ জানায় ভারত। কিন্তু পিসিএলের বাকি ম্যাচগুলোর জন্য পিসিবি এরই মধ্যে দুবাই ভেন্যু বুক করে রেখেছে। ইসিবিও পিসিবিকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবে না।

এবারের পিএসএলে বাকি এখনো ৮ ম্যাচ। অন্যদিকে আইপিএলে বাকি আরও ১৫ ম্যাচ। কম ম্যাচ বাকি থাকায় আইপিএলের আগেই পিএসএল শেষ হয়ে যাবে। পিসিবির মতো বিসিসিআইও বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতে বাকি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল। এ ব্যাপারে ইসিবি বিসিসিআইকে সাফ জানিয়ে দেয়, পিসিবি এরই মধ্যে তাদের ভেন্যু বুকিং দিয়ে রেখেছে।

জিও সুপার তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ইসিবি ‘না’ বলে দেওয়ার পর সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু সেই সময় এশিয়া কাপ থাকায় দুই টুর্নামেন্টের সূচি সাংঘর্ষিক হয়ে উঠতে পারে, তা ছাড়া আসন্ন এশিয়া কাপেরও আয়োজন ভারত। তাই আইপিএলের সঙ্গে এশিয়া কাপও আয়োজন করা তাদের জন্য খুবই কঠিন হয়ে উঠবে।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা