বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘যখন ভারতে হামলা করব, পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

বৃহস্পতিবার রাতে ভারতে মিসাইল হামলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। কিন্তু ইসলামাবাদ এমন অভিযোগ সাফ উড়িয়ে দিয়ে বলেছে, আমরা যদি হামলা করি, সেটা ঘোষণা দিয়েই করব—এখনো সময় আসেনি। যখন করব, গোটা বিশ্ব দেখবে। এতদিন হামলার হুমকি দিয়ে গেলেও এখনও পর্যন্ত পাল্টা কোনো হামলা চালায়নি পাকিস্তান।

গত ৬ মে রাতভর পাকিস্তানের নয়টি স্থাপনায় বিমান হামলা চালায় ভারত। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয় বলে দাবি পাকিস্তানের। ভারতের ব্যাখ্যা, তারা “সন্ত্রাসী ঘাঁটি” লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের পাল্টা দাবি করেছে ,ভারত শুধু মসজিদ টার্গট করে হামলা করেছে।

ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, প্রত্যেকটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতবিরোধী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিশ্লেষকদের মতে, এবারকার হামলা ২০১৯ সালের বালাকোট অভিযানের চেয়েও বড়। ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের আশঙ্কা, পাকিস্তান থেকে এবারও বড়সড় প্রতিক্রিয়া আসতে পারে।

তবে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইনের মতে, পাকিস্তান সীমিত প্রতিক্রিয়ার পথেই হাঁটবে। ভারতশাসিত কাশ্মীরের বাইরে তারা হামলা করবে না।কারণ সরাসরি যুদ্ধের পথে হাঁটতে চায় না ইসলামাবাদ।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা