বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএল স্থগিত

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বৃহস্পতিবার (৮ মে) জম্মু ও পাঠানকোট অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান। এতে সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়।

এবার এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল আইপিএলের ১৭তম আসর। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইপিএল কতৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ক্রিকেটার, সম্প্রচারকারী সংস্থা, স্পনসর, সমর্থকদের কথা ভাবা হয়েছে। ভারতীয় সেনার ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের পূর্ণ আস্থা আছে। দেশের পাশে থাকবে বোর্ড। জঙ্গি হামলার বিরুদ্ধে ভারত যেভাবে অপারেশন সিঁদুর চালিয়েছে তার জন্য সেনাবাহিনিকে ধন্যবাদ।’

বৃহস্পতিবার (৮ মে) ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ ১০ ওভার ১ বল পর বন্ধ করে দেওয়া হয়। স্টেডিয়ামের ফ্ল্যাডলাইটগুলো বন্ধ হতে থাকে। এ সময় আম্পায়ার ও খেলোয়াড়রা দ্রুত মাঠ ছাড়েন। এর কিছু পর নিরাপত্তার স্বার্থে ম্যাচটিকে বাতিল করা হয় এবং দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করেন আইপিএল চেয়ারম্যান আরুণ ধুমাল।

এ সময়ের ভয়ংকর অভিজ্ঞতা এক ভিডিওতে শেয়ার করেছেন বিদেশি এক চিয়ারলিডার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই চিয়ারলিডারের ভিডিও। তখন মাঠেই ছিলেন চিয়ারলিডার, আলোও কিছু ছিল। তার ভিডিও চলতে থাকা অবস্থাতেই মাঝপথে স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়।

ভিডিওর শুরুতে চিয়ারলিডারকে বলতে শোনা যায়, ‘খেলার মাঝপথেই পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হলো। ভয়ংকর একটা অভিজ্ঞতা এটা। সবাই চিৎকার করছিল, বোম আসছে। সত্যিই ভীষণ আতঙ্কের, ভাবলে গা শিউরে ওঠে।’

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর