সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবন দিয়ে বাংলাদেশে ৬২ জনকে পুশইন বিএসএফের

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (০৯ মে) বিকাল ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকার নদী পথে দিয়ে তাদের বাংলাদেশে পুশইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।

তবে তারা বাংলাদেশি না ভারতীয় তা সঠিকভাবে জানা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জনকে আটক করা হয়েছে। তাদের মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু সংখ্যক লোককে বিএসএফ বনের ভেতর রেখে গেছে।

এবিএম হাবিবুল ইসলাম আরও বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। এ বিষয়ে পরে পদক্ষেপ নেওয়া হবে।

তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া কোস্টগার্ড কৈখালি স্টেশন সুন্দরবন থেকে ৬২ জনকে আটকের বিষয়টি বন বিভাগের মাধ্যমে জেনেছে বলে জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!