বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: ফখরুল

দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গসংগঠন— যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা আমাদের গোটা জাতির ওপর নির্যাতন চালিয়েছিল। হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ২০ হাজারের মতো মানুষকে হত্যা করেছে। ১৭০০ ওপর মানুষকে গুম করেছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে অন্তরীণ করে রেখেছিল। আমাদের তরুণ নেতা, যার দিকে আজ সারাদেশ তাকিয়ে আছে, সেই নেতা তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরতে পারেননি। এ অবস্থার অবসান হয়েছে শুধু আমাদের তরুণ ভাইদের জন্য।

তিনি বলেন, আমরা একটি কঠিন সময় পার করছি, আমরা একটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি। কারণ হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মারা এখনো আছে। তারা এখনো ষড়যন্ত্র করছে, বাংলাদেশে আবার তাদের রাজস্ব প্রতিষ্ঠিত করবার। আমাদের তরুণদের সামনে তাদের এ চক্রান্ত সফল হবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের। আমরা যাদের দায়িত্ব দিয়েছি, আমাদের এ দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজ করতে পারছেন না। ফলে মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, এ সমাবেশ যখন হচ্ছে, তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে সমাবেশ হচ্ছে। দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। কারণ, এ আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই মানুষের প্রতি নির্যাতন চালিয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে। একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। শুধু চারটি পত্রিকা খোলা রেখে সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিল। অর্থনীতি বন্ধ করে দিয়েছিল। সেই অর্থনীতিতে জিয়াউর রহমান এসে খুলে দিয়েছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কার করেছিলেন বাংলাদেশে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগকে স্বাধীনতা দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করেছেন, আজকের অর্থনীতির যে ভিত্তি, আমাদের পোশাক শিল্প, আমাদের মানুষকে বিদেশে পাঠানো শুরু করেছিলেন জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের শাহাদাতের পরে পথে ঘাটে ঘুরে ঘুরে এরশাদকে পরাজিত করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন খালেদা জিয়া। তিনি (খালেদা জিয়া) আমাদের পার্লামেন্ট ডেমোক্রেসি দিয়েছিলেন। একই সঙ্গে গণতন্ত্র যাতে ভালোভাবে যায়, সেজন্য কেয়ারটেকার ব্যবস্থা দিয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু কিছু কিছু মানুষ সব ভুলে যায়। দেশের মানুষ গণতন্ত্র চায়। তারা অধিকারকে প্রয়োগ করতে চায়।

ঐকমত্যের মধ্যদিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো কিছু করতে দেবো না। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ মাথা উঁচু থাকবে, পৎ পৎ করে পতাকা উড়বে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণবিস্তারিত পড়ুন

  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান